টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। যুদ্ধ থামার নামই নেই।  বিশ্বজুড়ে যখন যুদ্ধ, সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়ছে, তখনও শান্তির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে উত্তর ইউরোপের দেড় লক্ষ জনসংখ্যার দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই)-এর সর্বশেষ প্রতিবেদনে টানা ১৯তম বারের মতো বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের স্বীকৃতি পেয়েছে দেশটি। প্রতিবছর ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (আইইপি) বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অপরাধের হার, রাজনৈতিক পরিস্থিতি এবং সামরিক ব্যয়ের মতো নানা সূচক বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করে। সেই মূল্যায়নেই ফের শীর্ষস্থান ধরে  রেখেছে আইসল্যান্ড। জেনে নিন ভারত-পাকিস্তান-রাশিয়া-আমেরিকার অবস্থান কোথায়।

রিপোর্ট বলছে, আগের তুলনায় বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠেছে। মঙ্গলবার প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৬-এর প্রতিবেদনে উঠে এসেছে এমনই উদ্বেগজনক ছবি। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে ৯৯টি দেশে শান্তির পরিস্থিতির অবনতি ঘটেছে। (আইইপি)-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সূচকে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে প্রায় ৭৩ শতাংশ, অর্থাৎ ১১৯টি দেশ, ২০০৭ সালের তুলনায় বর্তমানে কম শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে এক দেশের সঙ্গে অন্য দেশের সংঘাতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। এই সবকিছুর মধ্যেই সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় টানা ১৯ বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তারপর রয়েছে সুইজারল্যান্ড, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড। 

অন্যদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথমবারের মতো একেবারে তলানিতে নেমে গিয়েছে রাশিয়া। তার পরেই রয়েছে সুদান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ইউক্রেন এবং ইজরায়েল। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত শান্তির অবনতি ঘটেছে দক্ষিণ এশিয়ায়। নেপাল এক ধাক্কায় ২৬ ধাপ নিচে নেমে গিয়েছে, যা চলতি বছরে কোনও দেশের ক্ষেত্রে সবচেয়ে বড় পতন। পাকিস্তানও অনেকেটা নেমে গিয়েছে। রয়েছে ১৫২তম জায়গায়। অন্যদিকে ভারত গত বছরের মতোই ১১৫তম স্থানেই রয়েছে। ভারতের অবস্থানে কোনও পরিবর্তন না হলেও দক্ষিণ এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক মেরুকরণ এবং সহিংস বিক্ষোভ বৃদ্ধির কারণে আমেরিকা ইতিহাসে সবচেয়ে খারাপ জায়গায় পৌঁছেছে। এবারের সূচকে আমেরিকার স্থান ১৩৪তম, যা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। আইইপি-র প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান স্টিভ কিলিলিয়া বলেছেন যে, দক্ষিণ এশিয়া থেকে ইরান পর্যন্ত, মধ্যপ্রাচ্য ও হর্ন অফ আফ্রিকা জুড়ে অস্থিতিশীলতার একটি দীর্ঘ বলয় তৈরি হয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি