পাকিস্তানে সোনার ভরি ২,০৮,৫০০ টাকা, ডলারের দাম ২৭৬.৫৮ টাকা

বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় নিঃশেষ। মাত্র ৩০০ কোটি ডলার পড়ে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আর্থিকভাবে দেউলিয়া হওয়ার পথে আরও এক ধাপ এগোল পাকিস্তান। শুক্রবার এক মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ২৭৬ টাকা ৫৮ পয়সা। আর মার্কিন ডলারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে চড়েছে সোনার দামও। আন্তর্জাতিক বাজারে যেখানে সোনার দাম প্রতি আউন্সে ৪৪ ডলার কমেছে, সেখানে দেশে এক ধাক্কায় সোনার ভরি বেড়েছে ১,৩০০ টাকা। যার ফলে প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ৭৮ হাজার ৬৫৫ টাকা। পরিস্থিতি যা তাতে  সোনার দাম যে কোনও দিন আড়াই লক্ষের গণ্ডি ছাড়াতে পারে।

গত কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ভিক্ষার ঝূলি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার সহ একাধিক সংস্থা ও দেশের কাছে হত্যে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, বিলাওয়াল ভুট্টোরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ঋণ দেওয়ার জন্য একাধিক কঠোর শর্ত চাপিয়েছে আইএমএফ সহ আন্তর্জাতিক অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলি। যে কঠিন শর্ত প্রথমে মানতে রাজি হয়নি পাক সরকার। কিন্তু দেশে গৃহযুদ্ধ শুরু যাতে না হয় তার জন্য এদিন ওই শর্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

একদিকে যখন আর্থিক সঙ্কট তুঙ্গে ঠিক তখনই দুঃসংবাদ শুনিয়েছে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাঙ্ক। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় নিঃশেষ। মাত্র ৩০০ কোটি ডলার পড়ে রয়েছে। ওই সামান্য বিদেশি মুদ্রা দিয়ে বড়জোড় ১৮ দিনের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। তার মধ্যে কোনও সংস্থার কাছ থেকে আর্থিক সাহায্য না পেলে বিদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ হয়ে যাবে।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌