গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি ছোট্ট গাড়ি। তার উপর বসানো কাচের ছোট অ্যাকুয়ারিয়াম, আর তার ভিতরে সাঁতার কাটছে একটি সোনালি গোল্ডফিশ। অবাক করার মতো হলেও সত্যি-এই মাছটিই যেন চালাচ্ছে গাড়িটি! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই এক অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন নেদারল্যান্ডসের কম্পিউটার প্রকৌশলী থমাস ডি উলফ।

থমাস এমন একটি বিশেষ ধরনের ছোট গাড়ি তৈরি করেছেন, যার চালকের ভূমিকায় রয়েছে অ্যাকুয়ারিয়ামে থাকা গোল্ডফিশ। সম্প্রতি এই অদ্ভুত কিন্তু আকর্ষণীয় উদ্ভাবনের কথা প্রকাশিত হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে। সেখানে মজার ছলে বলা হয়েছে-ভবিষ্যতে হয়তো আপনার উবারচালকও হতে পারে একটি গোল্ডফিশ!ভিডিওতে দেখা যায়, পানিভর্তি অ্যাকুয়ারিয়ামের ভেতরে থাকা মাছটি যেদিকে সাঁতার কাটছে, গাড়িটিও ঠিক সেই দিকেই এগিয়ে যাচ্ছে। একটি বিশেষ সেন্সর ও প্রযুক্তির সাহায্যে মাছের নড়াচড়াকে গাড়ির গতিতে রূপান্তর করা হয়েছে। ফলে মাছের গতিবিধির উপরেই নির্ভর করছে গাড়ির চলার দিক।এই অভিনব পরীক্ষায় গোল্ডফিশটি এক মিনিটে প্রায় ১২ দশমিক ২৮ মিটার বা প্রায় ৪০ ফুটেরও বেশি পথ অতিক্রম করে নতুন এক রেকর্ড গড়েছে। ইতালির মিলানে একটি টেলিভিশন অনুষ্ঠানে দর্শকদের সামনে এই ব্যতিক্রমী ‘গাড়ি চালানোর’ দৃশ্য তুলে ধরা হয়, যা দেখে সবাই বিস্মিত হয়ে যান।

উদ্ভাবক থমাস ডি উলফ জানান, তাঁর দৈনন্দিন কাজ অনেক সময় বেশ একঘেয়ে হয়ে যায়। তাই তিনি এমন কিছু করতে চেয়েছিলেন, যা প্রযুক্তির সঙ্গে মজা ও সৃজনশীলতার মেলবন্ধন ঘটাবে। তাঁর মতে, এই ধরনের পরীক্ষার মাধ্যমে বোঝানো যায়-প্রযুক্তি ব্যবহার করে কত অদ্ভুত ও সম্ভাবনাময় ধারণাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি উন্নত হলে তা বিশেষভাবে সক্ষম মানুষের চলাচল সহজ করতেও কাজে লাগতে পারে। ছোট্ট একটি মাছ আর একটি ক্ষুদ্র গাড়িকে ঘিরে তাই প্রযুক্তির নতুন সম্ভাবনার কথাই সামনে এনে দিল এই অভিনব উদ্ভাবন।

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

পুজোর আগে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, জানেন কমে কত হল?

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬