সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ভাতা বাড়ল ভ্রমণ ও পরিবহনের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি কর্মচারীদের ভ্রমণ ও পরিবহন ভাতা বাড়াল পাকিস্তান সরকার। গ্রেড অনুযায়ী এই ভাতার পরিমাণ নির্ধারিত হবে। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মেয়াদ শেষ হতে চলেছে বুধবার। তাই আজই রাষ্ট্রপতির কাছে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার অনুরোধ জানাতে পারেন শাহবাজ।এর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল পাক সরকার।

গত মঙ্গলবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে দেশের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে গ্রেড ২২-এর কর্মীদের প্রতিদিন সর্বোচ্চ ৭ হাজার ২০০ রুপি, গ্রেড ২১-এর জন্য ছয় হাজার রুপি এবং গ্রেড ১৯-২০ এর কর্মীদের ৪ হাজার ৯২০ রুপি, ১৭-১৮ গ্রেডের কর্মীদের জন্য ৩ হাজার ৮৪০ রুপি, ১২-১৬ গ্রেডের জন্য ২ হাজার ১৬০ রুপি, ৫-১১ গ্রেডের জন্য ১ হাজার ৩২০ রুপি এবং ১-৪ গ্রেডের জন্য ১ হাজার ২০০ রুপি করে ভাতা দেওয়া হবে।

পাশাপাশি এখন থেকে সরকারি কর্মচারীদের গাড়ির জন্য প্রতি কিলোমিটারে খরচ ৭ দশমিক ৫ রুপি এবং মোটরসাইকেলের জন্য ৩ দশমিক ৭৫ রুপি, ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সির জন্য প্রতি কিলোমিটার ১৫ রুপি, মোটরসাইকেলের জন্য ছয় রুপি, সাইকেলের জন্য তিন রুপি এবং গণপরিবহনের জন্য ৩.৭৫ রুপি করা হয়েছে।

আকাশপথে ভ্রমণের অনুমতি কেবল ১৭ ও তার ওপরের গ্রেডের কর্মকর্তাদের।তবে ক্ষমতা ছাড়ার আগে শাহবাজ সরকারের এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের জন্য উপহার হিসেবেই মনে করছে ওয়াকিবহাল মহল।  

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড