ছাঁটাই এবার গুগলে, চাকরি যাচ্ছে ১০ হাজার কর্মীর

টিম ম্যানেজারকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকের পর ছাঁটাই এবার সার্চ ইঞ্জিন গুগলে। চাকরি হারাচ্ছেন তাদের অ্যালফাবেট সংস্থার ১০ হাজার জন। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। জানা গিয়েছে, গুগল প্রত্যেক টিম ম্যানেজারকে বলেছে, সংস্থার কাদের পারফরম্যান্স কেমন তার একটা রিপোর্ট তৈরি করতে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে, ২০২৩-য়ের জানুয়ারি থেকে গুগল এই ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা শুরু করবে।

গুগল যে এই রাস্তায় হাঁটতে পারে, তার একটা ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন সুন্দর পিচাই। মাস খানেক আগে তাঁকে বলতে শোনা গিয়েছিল, কোনও সংস্থার সম্পদ আগের থেকে কমে গেলে, তখন সংস্থার প্রয়োজন হয়ে পড়ে ফারাক নির্ধারণের। এই তফাৎ হল কিসের গুরুত্ব রয়েছে আর কীসের গুরুত্ব নেই। বাছাই করার প্রয়োজন হয়ে পড়ে সংস্থার গুরুত্বহীন কর্মীর সঙ্গে গুরুত্বপূর্ণ কর্মীর একটা তফাৎ নির্ধারণ করা।

দ্য ইনফরমেশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুগল প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল কর্মীদের বোনাস না দেওয়ার। সেটা করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। কারণ, পৃথিবীজুড়ে আর্থিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। তাই, বাধ্য হয়েই এই রাস্তায় হাঁটতে হচ্ছে গুগলকে। চাপ আরও আছে, কর্মী ছাঁটাই করেও গুগলকে তাঁর গুণগত মান ধরে রাখতে হবে।

উল্লেখ করা যেতে পারে, ফেস বুক এবং টুইটার অনেক আগেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। এবার  সেই পথে গুগলও। 

আরও পড়ুন ফেসবুক থেকে ১১ হাজার কর্মী ছাঁটাই

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই