সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে সাক্ষা‍ৎ নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে পরিবার কিংবা অন্য কারও সাক্ষা‍ৎ সম্পূর্ণ নিষিদ্ধ করল শাহবাজ শরিফ সরকার। পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবারই ৯৫ ডিসেম্বর) জরুরি সাংবাদিক সম্মেলন ডেকে ইমরান খানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন পাক সেনার জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। গুন্ডার কায়দায় ঠান্ডা গলায় বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী, আপনি নিজেকে কী মনে করেন? সেনাবিরোধী বক্তব্যের জন্য চরম মূল্য চোকাতে হবে। মনে রাখবেন, নিজেদের সম্মান রাখতে পাক সেনা চরম পদক্ষেপ নিতে এক সেকেন্ড ভাববে না।’তাঁর ওই হুমকির পরেই পাক সরকারের তরফ থেকে আদিয়ালা জেলে বন্দি ইমরানের সঙ্গে সাক্ষা‍ৎ সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানানো হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ওই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে জানান, ‘জেলের ভেতর থেকে শত্রুর এজেন্ডা এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।’

সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়ে ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ খুঁইয়েছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতা হারানোর পরেই একের পর এক মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। ২০২৩ সালের অগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি ৭২ বছর বয়সী রাজনেতা। তোশাখানা মামলার পাশাপাশি কূটনৈতিক তারবার্তা ফাঁসের অভিযোগে ১০ বছর এবং আল-কাদির ট্রাস্টের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক দুর্নীতি মামলায় ১৪ বছর জেলের সাজা ঘোষণা করা হয়েছে।

সপ্তাহে দু’বার করে পরিবারের সদস্যদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আদিয়ালা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই পরিবারের সদস্যরা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছেন। সমাজমাধ্যমেও দাবানলের মতো গুজব ছড়িয়েছে, আর বেঁচে নেই প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুর খবর ধামাচাপা দিতেই পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বোন উজমা খানুমকে বন্দি ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেয় আদিয়ালা জেল কর্তৃপক্ষ। ভাইয়ের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে উজমা অভিযোগ করেছিলেন, পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে জেলের ভিতরে ইমরানের উপরে মানসিক নির্যাতন চালানো হচ্ছে।

পরের দিন বুধবার (৩ ডিসেম্বর) ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে ইমরান লেখেন, ‘আসিম মুনিরের নীতি পাকিস্তানের জন্য বিপর্যয়কর। তার নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যার ফলে আমি গভীর দুঃখ পেয়েছি। আসিম মুনিরের পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রতি কোনও উদ্বেগ নেই। তিনি শুধু পশ্চিমী শক্তিগুলোকে খুশি করার জন্য এসব করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা উস্কে দিয়েছিলেন, যাতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাকে একজন তথাকথিত ‘মুজাহিদ’ হিসেবে দেখা হয়।’

প্রাক্তন প্রধানমন্ত্রীর ওই বক্তব্যে চটে লাল হয়ে যান পাক সেনাপ্রধান আসিম মুনির। এদিন  জরুরি সংবাদ সমমেলনে ইমরানকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান সেনার শীর্ষ কর্তা জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘এই হুমকি একজন ভ্রান্ত ব্যক্তির ভ্রান্ত মানসিকতা থেকে উদ্ভূত, যিনি নিজের অহংকারের কাছে বন্দি হয়ে পড়েছেন। তিনি মনে করেন যে, তার ইচ্ছা পাকিস্তান রাষ্ট্রের চেয়ে বড়। তাঁর (ইমরানের) অহংকার, আকাঙ্ক্ষা এবং হতাশা এতটাই বেড়ে গিয়েছে যে, তিনি মনে করেন তাকে ছাড়া পৃথিবী শেষ হয়ে যাবে।’

 

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির