ব্রিটেনের সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী বঙ্গবন্ধুর নাতনি

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ভোটে লড়েছিলেন টিউলিপ সিদ্দিক। তিনি মোট ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন। অর্থাৎ এই নিয়ে টানা তিনবার এমপি হিসেবে নির্বাচিত হলেন টিউলিপ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রত্যাশাই পূরণ! ১৪ বছর পর ব্রিটেনে ফিরল লেবার পার্টির দল। বিপুল ভোটের ব্যবধানে দেশের সিংহাসন হারাল প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রাজনৈতিক দল। পরাজয় স্বীকারও করল কনজারভেটিভ পার্টি। উল্টে নতুন দায়িত্ব নিতে চলা লেবার পার্টির শীর্ষ কর্তা কেও অভিনন্দন জানালেন ঋষি সুনাক। এখনও পর্যন্ত ভোট গণনা অনুযায়ী, ৩৯৪ ভোটে জয়ী হয়েছে লেবার পার্টি। গতকাল অর্থাৎ ৪ জুলাই ব্রিটেনে অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনে বিপুল ভোটে হার মেনেছেন ঋষি সুনাকের দল। আর নিজের পরাজয়ের কথা নিজেই ঘোষণা করেছেন ঋষি সুনাক। এদিকে যুক্তরাজ্যের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতলেন টিউলিপ সিদ্দিক।

যিনি বাংলাদেশের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। টিউলিপ ও সিদ্দিক লেবার পার্টির প্রার্থী ছিলেন। জানা গিয়েছে, প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর থেকে প্রায় দ্বিগুণ ভোটে জিতেছেন টিউলিপ সিদ্দিক। আজ শুক্রবার ৫ জুলাই ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ভোটে লড়েছিলেন টিউলিপ সিদ্দিক। তিনি মোট ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন। অর্থাৎ এই নিয়ে টানা তিনবার এমপি হিসেবে নির্বাচিত হলেন টিউলিপ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। তৃতীয় অবস্থানে আছেন গ্রিন পার্টি থেকে লরনা জেন রাসেল। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৩০ ভোট। টিউলিপ ২০১৫ সালে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে জয়ী হন, ২০১৯ সালেও একই আসন থেকে জয়ী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হন। শুধু তিনি নন, এ বছর ব্রিটেনের সাধারণ নির্বাচনে আরেক বাংলাদেশি পপলার এন্ড লাইম হাউস আসন থেকে ১৮ হাজার ৫৩৫ টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। যার নাম আপসানা বেগম।

তিনি তাঁর বিরোধী প্রার্থী গ্রিন পার্টির নাথালি বেইনফিট এবং কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং এবং স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তবে এখনও পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্টে মোট ৬৫০টি আসনের মধ্যে ফল ঘোষণা বাকি আছে আর মাত্র ১৩২টির। লেবার পার্টি ৩৯৪ আসনে জয় নিশ্চিত করেছে। বিপরীতে কনজারভেটিভরা পেয়েছে মাত্র ১০৪ আসন। বাকি আসন জিতেছে অন্যান্য দলগুলো। তবে ভোট গণনা চললেও, ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় স্বীকার করে নিয়ে দলটির নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। আর লেবার পার্টি জিতলে সম্ভবত তিনিই হতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট ৬৫০টি আসন রয়েছে। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জিততে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে পারে। আর কনজারভেটিভ পার্টি পেতে পারে ১৩১টি আসন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে