৩,৪০০ ফ্লাইট বাতিল, বিমান চলাচল বন্ধ করল উপসাগরীয় দেশগুলো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েল হামলা চালানোর পর থেকেই বিশ্বজুড়ে বিমান পরিষেবায় প্রভাব পড়েছে। ফ্লাইট-ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, একদিনেই ৩,৪০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলজুড়ে প্রায় ৩ লক্ষ যাত্রী বিভিন্ন দেশে আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করতে ব্রিটেন ইতিমধ্যেই বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।  

ফ্লাইট-ট্র্যাকিং সূত্রে খবর, সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর, আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দোহায় অবস্থিত হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। গোটা অঞ্চলজুড়ে মোট ছয় থেকে সাতটি বড় বিমানবন্দর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, যার ফলে আকাশপথ কার্যত অচল হয়ে পড়েছে।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের জের, আবারও ৮ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও

এখনও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশের আকাশসীমা বন্ধ থাকায় বৈশ্বিক বিমান পরিষেবায় মারাত্মক প্রভাব পড়ছে। কারণ এই অঞ্চলের বিমানবন্দরগুলি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে প্রধান ট্রানজিট হাব হিসেবে কাজ করে। ফলে এখানকার পরিষেবা বন্ধ হলেই তার প্রভাব পড়ছে আন্তর্জাতিক উড়ান ব্যবস্থায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আটকে পড়া যাত্রীদের অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়েছে। যাত্রীরা জানাচ্ছেন, ফ্লাইট পুনরায় বুকিং, হোটেল ভাউচার সংগ্রহ কিংবা সহায়তা পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেককে আবার বাধ্য হয়ে বিমানবন্দরের টার্মিনালের ভেতরেই রাত কাটাতে হচ্ছে। সংঘাত অব্যাহত থাকলে এবং আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাজার হাজার যাত্রী যে দীর্ঘ অনিশ্চয়তার মুখে থাকবেন, তা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?