করাচিতে হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগীকে গুলি করে হত্যা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঈদে পাকিস্তানে নিহত লস্কর-ই-তইবা (এলইটি) নেতা হাফিজ সইদ ঘনিষ্ঠ সহযোগী। করাচিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়য় সে। নিহত ব্যক্তির নাম আবদুল রহমান। পাকিস্তান থেকে প্রকাশিত খবরে বলা হয়েছে, দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইকে করে এসে রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার সময় আবদুল রহমান একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। রহমান আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটি সংগঠনের প্রধান ছিলেন।

গুলি চালানোর ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আক্রমণকারীরা রহমান গুলি করেই পালিয়ে যায়। ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই আক্রমণে আবদুল রহমানের সহযোগী এবং বাবা গুরুতর আহত হন। রহমানের হত্যার পর আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা করাচির জিন্নাহ হাসপাতালের বাইরে তাঁর মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায়।

করাচির শেরপো কলোনিতে গুলি চালনার ঘটনাটি ঘটেছে। আব্দুল রহমান আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান ছিলেন। এই সংগঠনটি আগে সিপাহ-ই-শাহাব নামে পরিচিত ছিল। এর সাথে জইশ-ই-মহম্মদেরও যোগসূত্র রয়েছে। এই সংগঠনটির সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) গভীর সম্পর্ক রয়েছে। টিটিপিকে পাকিস্তানে আফগান তালেবানের প্রধান বন্ধু হিসেবে বিবেচনা করা হয়।

ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে পাকিস্তান। কিন্তু বিগত কিছু বছর ধরে যেন আচমকায় চিত্রটায় পরিবর্তন এসেছে। বিভিন্ন হামলার মাস্টারমাইন্ডদের হত্যা করা হচ্ছে। ঈদের দিন তেমনটাই তো হল। যে ব্যক্তি আবদুল রহমানকে হত্যা করেছে তাঁকে ওই এলাকায় আগে কখনও দেখা যায়নি।

প্রসঙ্গত, ১৯৯০ সালের কাছাকাছি সময় হাফিজ সঈদ লস্কর-ই-তইবা প্রতিষ্ঠা করে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সমর্থন ছিল লস্করের সঙ্গে। এই সংগঠন ভারত বিরোধী সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত এবং কাশ্মীরে অনেকগুলি সন্ত্রাসবাদী হামলা চালায়। ২০০১ সালে লস্কর-ই-তইবা সংসদে হামলা চালায়। এছাড়া ২০০৬ সালে মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণ (২০৯ জনের মৃত্যু), ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসবাদী হামলা (১৬৬ জনের মৃত্যু), ২০১৬ সালে উরি হামলা (১৯ ভারতীয় সেনা শহিদ), ২০১৯ সালে পুলওয়ামা হামলা (৪০ সিআরপিএফ জওয়ান শহিদ) চালিয়েছিল।

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স