সেনার চাপে নওয়াজের দলে যোগ দিলেন ৬ নির্দল সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া সত্বেও দুর্নীতির শিরোমণি নওয়াজ শরিফ যাতে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তা সুনিশ্চিত করতে আসরে নামল সেনা। সোমবারই সেনার চাপে শরিফের দলে যোগ দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ৬ নির্দল সাংসদ। সদ্য সমাপ্ত ভোটে ওই ছয়জনই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সমর্থনে নির্বাচিত হয়েছিলেন।

যে ৬ নির্দল সাংসদ সোমবার শরিফের দলে যোগ দিয়েছেন তাঁরা হলেন খুররম খান ভির্ক, ওয়াসিম কাদির, ব্যারিস্টার আকিল, রাজা খুররম নওয়াজ, শামসের মাজারি ও পীর জহুর হুসেইন কুরেশি। এর মধ্যে ওয়াসিম কাদির লাহোরের প্রাক্তন ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ছেড়ে ইমরান খানের দলে যোগ দিয়েছিলেন। এদিন নিজের পুরনো দলে ফিরে আসাকে ‘ঘর ওয়াপসি’ হিসাবে আখ্যা দিয়েছেন তিনি।

পিটিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিজের প্রেমিকা মরিয়ম নওয়াজ ও প্রেমিকার বাবা নওয়াজ শরিফকে ক্ষমতার কুর্সিতে বসাতে নির্দল সাংসদদের হুমকি দিচ্ছেন সেনাপ্রধান আসিম মুনির। সেনা আধিকারিকরা নির্দল সাংসদদের বাড়িতে গিয়ে পিএমএলে (এন) নাম লেখানোর জন্য চাপ তৈরি করছেন। এ বিষয়ে সেনার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। যদিও পিএমএল (এন) নেতৃত্ব ওই অভিযোগ খারিজ করে দিয়েছে। তাদের পাল্টা দাবি, দেশে রাজনৈতিক অস্থিরতা দূর করতেই স্বেচ্ছায় পিএমএলে (এন) যোগ দিচ্ছেন নির্দল সাংসদরা। তাঁরা বুঝতে পেরেছেন, পিটিআই ক্ষমতা দখল করতে পারবে না। ফলে হেরে যাওয়া দলের সঙ্গে তাঁরা থাকতে চাইছেন না।    

‘সাধু-সন্তুদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের