ইজরায়েলি নজিরবিহীন হামলায় প্রাণ গেল গাজার নয়া প্রধানমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় লাগাতার ইজরায়েলি হামলা। এবার নৃশংস হামলায় প্রাণ গেল গাজার নয়া প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমের। তাঁর দায়িত্বভার নেওয়া এক সপ্তাহও হয় নি। এর মাঝেই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকাহত গাজাবাসী। স্থানীয় সময় রবিবার(২৪ মার্চ) গভীর রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইজরায়েলি বাহিনী।ওই হামলাতেই নিহত হন ইসমাইল বারহুম। ইতিমধ্যেই হামাসও বারহুমের মৃত্যুর কথা জানিয়েছে।

এর আগে গত ১৮ মার্চ গাজার প্রাক্তন প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে খুন করে ইজরায়েল। এরপর তার জায়গায় স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। তবে মাত্র কয়েক দিনের মাথায় নৃশংস হামলা চালিয়ে তাঁকেও হত্যা করল ইজরায়েল। গাজার হাসপাতালে হামলা চালানোয় বেসমারিক মানুষজনও মারাত্মক ক্ষতির মুখে। ওই হামলায় বেসামরিক মানুষও নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

এই নিয়ে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে নৃশংসভাবে তাকে খুন করে ইজরায়েলি বাহিনী। সেখানে থাকা বেসমারিক মানুষজনকেও বাদ দেয় নি। এই ঘটনায় মহিলা শিশু সহ ৮ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। কিন্তু আচমকা হাসপাতালের ভেতরে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। হামলার পরপরই হাসপাতালে আগুন ধরে যায়। এতে বহু জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। কোথাও চিকিৎসার ব্যবস্থা নেই। যদিও বা ছিল তাও ধ্বংস করে দিল ইজরায়েল। হাসপাতলের চারিদিকে হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোগী পরিষেবা আপাতত বন্ধ রয়েছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের