এমি-র মঞ্চে পুরস্কার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান ইহুদি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজা ভূখণ্ডে দুই বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইজরায়েলি জল্লাদরা। বিশ্বের অধিকাংশ দেশ ওই গণহত্যার বিরুদ্ধে সরব হলেও ইজরায়েলি জল্লাদদের ইন্ধন জুগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার হাতেই ‘ফ্রি প্যালেস্টাইন’ শ্লোগান দিলেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। যিনি নিজে ইহুদি বংশোদ্ভুত। হান্নার ওই দুঃসাহসিক ভাষণ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর প্রশংসা করেন। তবে সমালোচনাও করেছেন ইহুদিরা। বিশেষ করে ইজরায়েলি গণহত্যাকে খুল্লামখুল্লা সমর্থন জানানো তথাকথিত রক্তখেকোরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বসেছিল এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ‘হ্যাকস’ সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি)-এর পুরষ্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী হান্না আইনবাইন্ডার। পুরস্কার নেওয়ার পরে তাঁর অনুভূতির কথা জানাতে এসে নির্ধারিত ৪৫ সেকেন্ডের সীমা অতিক্রম করেন আইনবাইন্ডার। শেষ মুহূর্তে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’।

 

অনুষ্ঠানের সঞ্চালক নেট বারগাতসে আগাম জানিয়ে রেখেছিলেন ‘তিনি ‘বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব আমেরিকা’-কে এক লাখ ডলার অনুদান দেবেন, তবে প্রত্যেক সেকেন্ড অতিরিক্ত কথা বললে অনুদান থেকে ১ হাজার ডলার করে কেটে নেওয়া হবে।’ পুরস্কার প্রাপকরা যাতে নাতিদীর্ঘ ভাষণ না দেন তার জন্যই এমন অভিনব প্রস্তাব নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের একাধিক শহরে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলার বদলা নিতে ওইদিন থেকেই গাজা ভূখণ্ডে হামলা চালাতে শুরু করেছে ইজরায়েলি সেনা। বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাজা ভূখণ্ডকে। ইজরায়েলি সেনার বোমা আর গুলিতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন ৬৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি। তার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির