ভিসা পাসপোর্ট নিয়ে উড়ানে পাড়ি বাজের

Share:

আন্তর্জাতিক ডেস্ক, আবুধাবি: ইরান দেশের তোতা তার মালিক সওদাগরকে ভারত থেকে জেনে আসতে বলেছিল তার মুক্তির উপায়। সে মুক্তি পেতে চেয়েছিল মালিকের থেকে, সোনার খাঁচা থেকে, বন্দি জীবন থেকে। সৈয়দ মুজতবা আলির ‘তোতাকাহিনী’র তোতা শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল মরার ভান করে পড়ে থেকে। এর থেকে বোঝা যায় মানুষ থেকে পশুপাখি সকলেরই একমাত্র কাম্য মুক্তিই। কিন্তু আজ এই প্রতিবেদনে এমন একজনের কথা জানব যে জাতে এক পাখি। তবে তার মুক্তি আকাশে উড়ে নয়, বরং বিমানে ঘুরে।

বিমানবন্দরে মরক্কোর উদ্দেশে যাবেন বলে অপেক্ষা করছেন এক যাত্রী। পাশে তাঁরই সঙ্গে অপেক্ষারত ‘সহযাত্রী’। অন্যদের মতো তাঁরও ভিসা রয়েছে। তবে এই সহযাত্রী মানুষ নয়, একটি বাজ। ইংরেজিতে যাকে বলে ফ্যালকন। কখন বিমানে আসবে সেই অপেক্ষা বিমান বন্দরে বসে রয়েছে সে। সম্প্রতি এই ঘটনার সাক্ষী থেকেছে আবুধাবি বিমানবন্দর।

মালিকের সঙ্গে বাজপাখিও যাচ্ছে মরক্কো। কিন্তু অবৈধভাবে নয়, সম্পূর্ণ বৈধ ভাবেই সে যাচ্ছে। এই বিমানযাত্রার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে বাজ পাখির ভিসা থাকার নেপথ্যে রয়েছে প্রশাসনের কৃতিত্ব। ২০১৫ সাল থেকে বাজপাখির ভিসা বাধ্যতামূলক করেছে সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন। আসলে দিনে দিনে যেভাবে বাজ পাখি লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, সেই জন্যই এই পদক্ষেপ করা। তাই ভিসা ছাড়া মরক্কো যাওয়ার কোনও উপায় ছিল না পাখিটির কাছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহির ওই নাগরিকের সঙ্গে কথা বলছেন এক যাত্রী। পাখিটিকে দেখিয়ে তিনি জিজ্ঞাসা করেন, ‘পাখিটিও বিমানে আমাদের সঙ্গেই যাবে?’ উত্তর আসে, ‘হ্যাঁ।’ তারপরেই পোষ্যর সরকারি পাসপোর্ট খুলে দেখান মালিক। সেখানে পাখিটি নারী না পুরুষ, কী প্রজাতি সহ যাবতীয় তথ্য স্পষ্ট।

বাজের মালিকের বক্তব্য থেকেই জানা গিয়েছে পাখিটি আদপে স্পেনের। সেখান থেকে আবু ধাবিতে আনা হয়েছিল। এবারের গন্তব্য মরক্কো। স্বভবতই এই সকল তথ্য জেনে অবাক হয়ে যান ওই যাত্রী।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়েছে। তাতে মন্তব্য করেছেন বহু জন বহু রকমের। বেশিরভাগ নেট নাগরিকই বাজ পাখিটিকে অত্যন্ত অমায়িক, ভদ্র বলে অভিহিত করেছেন। একজন লিখেছেন, “দেখে বোঝাই যায় যে উনি এভাবে যাতায়াতে অভ্যস্ত।’ অন্য আর একজন লেখেন, ‘ভদ্রলোক অত্যন্ত বিনম্র। উনি বুঝতে পারছেন যে, এমন দৃশ্য রোজ দেখা যায় না।’

নিজগুণে ভিসা নিয়ে আসনে বসে যাওয়া বাজ পাখিটি সহযাত্রীদের বিমানযাত্রাকে উপভোগ্য করে তুলেছিল তা বলা বাহুল্য।

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের