১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্বয়ং-অনুঘটক বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ চলতি বছর যুগ্মভাবে নোবেল জিতলেন দু্ই গবেষক-বিজ্ঞানী হেনরি বি কাগান ও কেনসো সোয়াই। আজ বুধবার (৭ অক্টোবর) ‘দ্য রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্সেসের তরফে এ কথা জানানো হয়েছে। দুই নোবেলজয়ীর মধ্যে হেনরি কাগান ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস-সুদে কর্মরত। আর কেনসো সোয়াই জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের সঙ্গে যুক্ত।

কিসের জন্য নোবেল পেলেন তাঁরা? 

কিছু অণু দেখতে পরস্পরের আয়না-ছবির মতো। অর্থাৎ একই অণুর দুটি রূপ থাকতে পারে। মানবদেহে থাকা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রেও এমন দুটি রূপ রয়েছে। তবে আমাদের কোষের প্রোটিনে মূলত এই দুটি রূপের একটিই পাওয়া যায়। অন্য রূপটি প্রকৃতিতে খুবই বিরল। রাসায়নবিদদের কাছে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল, জীবজগতে কীভাবে অণুর এই একমুখী বা একই ধরনের গঠন তৈরি হল? রহস্য সমাধানের পথে বৈপ্লবিক আবিস্কার করেন হেনরি কাগান। ১৯৮৬ সালে তিনি রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন। এর মাধ্যমে আগের ধারণার তুলনায় একটি আয়না-রূপকে অনেক বেশি পরিমাণে তৈরি করা সম্ভব হয়। তবে তখনও শুধু একটি আয়না-রূপ তৈরির লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। কাগানের আবিস্কার নিয়ে গবেষণার পর ১৯৯৫ সালে কেনসো সোয়াই এমন একটি রাসায়নিক বিক্রিয়ার নকশা তুলে ধরেন, যার মাধ্যমে একই ধরনের আয়না-রূপ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। ২০০৩ সালে তিনি বড় সাফল্য অর্জন করেন। তিনি এমন একটি রাসায়নিক বিক্রিয়া দেখান, যেখানে সম্ভাব্য দুটি আয়না-রূপের মধ্যে শুধু একটিই তৈরি হয়। জীবন নিজে ছাড়া এর আগে কোনও রাসায়নিক ব্যবস্থায় এমন ঘটনা দেখা যায়নি বলে জানিয়েছে নোবেল কমিটি।

গত সোমবার (৫ অক্টোবর) থেকে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিন চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদান রাখায় তিনজন গবেষককে নোবেল দেওয়া হয়। ওই তিনজন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল।‘আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস’ আবিষ্কারের জন্যই পুরস্কার দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তি নিউট্রিনো আবিষ্কারের জন্য পদার্থ বিজ্ঞানে নোবেল পান বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর (অ্যান্টার্কটিকা) বরফের গভীরে অবস্থিত ‘আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণাগার’ তৈরিতে অসামান্য অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো কণা আবিষ্কারের জন্য ফ্রান্সিস হালজেনকে চলতি বছরে পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয়েছে। হালজেনের এই দূরদর্শী ভাবনার ফলে দক্ষিণ মেরুর এক ঘন কিলোমিটার হিমবাহের বরফকে একটি বিশাল নিউট্রিনো টেলিস্কোপে রূপান্তরিত করা সম্ভব হয়। এর মাধ্যমে মহাবিশ্বের দূর-দূরান্ত থেকে আসা রহস্যময় নিউট্রিনো গুলোকে শণাক্ত করে জ্যোতির্বিজ্ঞানের সম্পূর্ণ নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে।’ নিউট্রিনোকে বিজ্ঞানীরা প্রায়ই ‘ভূতুড়ে কণা’ বলে থাকেন। কারণ এই অতিক্ষুদ্র কণা প্রায় কোনও কিছুর সঙ্গেই মিথস্ক্রিয়া করে না। প্রতি সেকেন্ডে বিপুলসংখ্যক নিউট্রিনো পৃথিবীর মধ্য দিয়ে ছুটে গেলেও তাদের শনাক্ত করা অত্যন্ত কঠিন। এই দুর্বোধ্য কণার সন্ধানকেই মহাবিশ্ব পর্যবেক্ষণের নতুন এক জানালা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে হালজেনের ভূমিকা গুরুত্বপূর্ণ।।

 

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!