গুগলের সুন্দর পিচাই, টেসলার মাস্ক— এর বেতন কমেছে ২০২২ সালে

আমাজন, টেসলার মতো বৃহৎ সংস্থাগুলির শেয়ারদর গত বছর কমেছে অনেকটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের তাবড় তাবড় কোম্পানিগুলির সিইও-দের বেতন শুনলে চোখ ধাঁধিয়ে যায় আমজনতার। সিইও-দের বেতন নির্ভর করে সংস্থার শেয়ার দরের উপর। আমাজন, টেসলার মতো বৃহৎ সংস্থাগুলির শেয়ারদর গত বছর কমেছে অনেকটা। যার ফলে এই সংস্থাগুলির সিইও-দের বেতন–ভাতাও কমেছে। গত ১০ বছরে আমেরিকায় এই প্রথম এমন ঘটনা ঘটল।

আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ইলন মাস্কের বেতন আগের বছরের চেয়ে কমেছে প্রায় ১০ বিলিয়ন ডলার বা ১ হাজার কোটি ডলার। অন্যদিকে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বেতন ভাতাও কমেছে। ২০২২ সালে সুন্দর পিচাইয়ের বেতন–ভাতা ছিল ২৫ কোটি ৯৯ লাখ ডলার, বর্তমানে যা ১১ কোটি ৫৮ লাখ ডলারে। শুধু গুগল ও টেসলার সিইও নয়, বেতন কমেছে আরও একাধিক সংস্থার সিইওদের। এক্সপেডিয়ার সিইও পিটার কার্নের বেতন-ভাতা কমেছে ২৩ কোটি ৭০ লাখ ডলার। ১৪ কোটি ৯০ লাখ ডলার বেতন-ভাতা কমেছে আমাজন ডটকমের সিইও অ্যান্ডি জেসিরও।

তবে একাধিক সংস্থার সিইও-দের বেতন বৃদ্ধিও হয়েছে। রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের সিইও লিওনার্ড শ্লেইফারের বেতন-ভাতা ৭০ লাখ ডলার থেকে বেড়ে হয়েছে ১০ কোটি ডলার। টি মোবাইলের সিইও মাইকেল সিয়েভার্টের বেতন ভাতা ২ কোটি ৯০ লাখ ডলার থেকে বেড়েছে প্রায় তিন গুণ।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের