হাতে কালি লাগানোর পরও ভোট দিতে পারলেন না, বুথের বাইরে ক্ষোভপ্রকাশ বৃদ্ধর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেন না ভোটার। ঘটনাটি  বনগাঁ  লোকসভা কেন্দ্রের ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুলের ১৫২ নম্বর বুথে। এদিন সকালে ভোট দিতে যান ৯৫ বছরের তারাপদ কর্মকার।  ভোটকেন্দ্রে প্রবেশ করার পর আঙুলে ভোটের বোতাম টেপার আগেই বলা হয় তাঁর নাম ভোটার লিস্টে নেই।  তাতেই খানিকটা ভেঙে পড়েন বৃদ্ধা।

এই ঘটনার পর ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানিয়েছে, আমরা আঙুলে কালি লাগানোর পর জানতে পারি ওনার নাম ভোটার লিস্ট থেকে কেটে গেছে। তবে এই নিয়ে আর কোন মন্তব্য করেনি  প্রিসাইডিং অফিসার। এদিনের এই ঘটনার নিয়ে প্রশ্ন উঠছে, ভোট কেন্দ্রে প্রবেশ করার পর আঙ্গুলে কালি লাগানোর পর কেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না ৯৫ বছরের বৃদ্ধ।

উল্লেখ্য, এই ঘটনার পর ভোট কেন্দ্রের বাইরে ক্ষোভ উগরে দিলেন তারাপদ কর্মকার। তিনি জানান, ‘ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গিয়েছিলাম। আমার হাতে কালি দেওয়া হয়। তবে এরপর আমি জানতে পারি ভোটার লিস্টে নেই নাম। আমি শুনে অবাক হয়ে যাই। প্রতিবছর আমি ভোট দিই। আমার নামে ভোটের কাগজও বাড়িতে এসেছিল। এরপর কি করে এমন কাণ্ড হল?’ তবে  বারাবার কেন এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…