ইরানের রাষ্ট্রপতির মৃত্যুর খবরে অস্থিরতা জ্বালানি তেলের বাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি : ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর জের। অস্থিরতা তৈরি হল জ্বালানি তেলের বাজারে। দাম বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের।

আন্তর্জাতিক বাজার দরে দেখা যাচ্ছে, সোমবার ব্যারল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩২ সেন্ট। অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৮৪.৩০ ডলার। ইউ এস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারল প্রতি ৫ পয়সা বেড়েছে। ব্যারল প্রতি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০.১১ ডলার। বিশ্লেষকদের মতে, তেলের দাম উর্ধমুখী হওয়ার পিছনে কাজ করেছে রাইসি হেলিকপ্টার দুর্ঘটনা। পাশাপাশি সৌদি রাজা প্রিন্স মোহম্মদ বিল সালমানের জাপান সফরও এই তেলের দাম বাড়ার পিছনে দায়ী বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে এর প্রভাব পেট্রোল, ডিজেলের দামের ওপরও পড়বে।

উল্লেখ্য, রবিবার রাতে পূর্ব আজারবাইজান এলাকায় গভীর জঙ্গলে ভেঙে পড়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। পরে জানা যায়, হেলিকপ্টার ভেঙে পড়ে ইরানের রাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রীর মৃত্যু হয়েছে। এক মাস ধরেই ইরানের সঙ্গে ইজরাযেলের রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। পাশাপাশি ইজরায়েলের সঙ্গে হামাস গোষ্ঠীর সংঘাতও অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ইরানির রাষ্ট্রপতির মৃত্যু অপরিশোধিত জ্বালানির দামে প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা