ইজরায়েলে অনবরত রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Share:

নিজস্ব প্রতিনিধি : ইজরায়েলের উত্তরাঞ্চলীয় বেইট হিল্লেলে একটার পর একটা রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার(৪ আগস্ট) ভোরবেলায় ইজরায়েলি আয়রন ডোম এয়ার ডিফেন্সকে উত্তর গ্যালিলি অঞ্চলে একাধিক রকেট মোকাবিলা করতে দেখা গিয়েছে।

এই নিয়ে হিজবুল্লাহ (ইরান সমর্থিত গোষ্ঠী)জানিয়েছে,ইজরায়েলে তাঁরা কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে।শুধু তাই নয় হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

দেশটির(লেবানন)সংবাদমাধ্যম জানিয়েছে,ইজরায়েলের ‘প্রতিরক্ষা ব্যবস্থা’ রকেট হামলা প্রতিহত করেছে। জানা গেছে বেইট হিলেল, কিরিয়াত শমোনা এবং মিসগাভ আমের বসতিতে রকেট আঘাত হানা হয়েছে। এতে বেশ কয়েকটি জায়গায় আগুন লাগারও খবর পাওয়া গেছে।

এই নিয়ে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাঁরা শনিবার দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালিয়েছে। যার মধ্যে একটি ড্রোন হামলায় দেইর সেরিয়ান গ্রামে এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার(৩০ আগস্ট)লেবাননের রাজধানী বৈরুতে একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজরায়েল। এতে হিজবুল্লাহর এক সর্বোচ্চ সামরিক কমান্ডার প্রাণ হারিয়েছিলেন।

ক্রমে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে ইজরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ। এই সংঘর্ষ ভয়াবহ পরিণতির দিকে এগোতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। গত বছরের অক্টোবর শুরুর দিকে গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর হামলার পর থেকেই ইজরায়েলের সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকেই পাল্টা হামলা শুরু হয়েছে। কখনো ইজরায়েল তো কখনো হিজবুল্লাহ। এখনও পর্যন্ত অব্যাহত আছে লেবানন ও ইজরায়েল দ্বন্দ্ব।

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা