বাঁদরের কীর্তি, আচমকাই বাজিয়ে দিল বিপদ অ্যালার্ম, হয়রানির শিকার নিরাপত্তারক্ষীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়ি থেকে ঘনঘন বাজছে বিপদ অ্যালার্ম। বিপদের সংকেত পেয়ে বাড়িতে তড়িঘড়ি হাজির নিরাপত্তা বাহিনীরা। সঙ্গে ছিল তাঁদের বিপদ মোকাবিলা অস্ত্র। কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তাঁরা তাতে চক্ষু চড়কগাছ। সেখানে গিয়ে নিরাপত্তা বাহিনীরা দেখলেন যে সবকিছু ঠিকই আছে। ওই পরিবারের কারোর কিছুই হয় নি। তবে কেন ঘনঘন বিপদ সংকেত বাজছে তা জানতে চাওয়ায় বাড়ির মালিক যা উত্তর দিল তাতে শিউরে উঠবে সকলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি বাড়িতে।

দক্ষিণ আফ্রিকার একটি বাড়ি থেকে কিছুক্ষণ পরপরই জরুরি অ্যালার্মের সংকেত আসছিল। ওই সংকেত দেখে ওই বাড়ির মালিককে বিপদ থেকে মুক্ত করতে নিরাপত্তা বাহিনীর একটি দলকে সেখানে পাঠানো হয়। সিকিউরিটি প্রতিষ্ঠান এমআই৭ ন্যাশনাল গ্রুপ সামাজিক মাধ্যমে জানায়, বড়দিনের এক দিন পরই নর্থডেল এলাকার একটি বাড়ি থেকে তাঁদের নিয়ন্ত্রণকক্ষে বারবার জরুরি অ্যালার্মের সংকেতবার্তা আসছিল। বিষয়টি তাঁদের চিন্তিায় ফেলে দেয়। তাঁরা ভেবেছিল, নিশ্চয় কোনো ব্যক্তি বড় কোনো বিপদে পড়েছেন।

তাঁরা ওই বাড়িতে গিয়ে দেখেন বাড়ির সকলে ঠিকই আছে। তখন তাঁদের বাড়ির একজন সদস্য জানান, তাঁরা কোনো জরুরি অ্যালার্মের সংকেত দেননি। একটি বানর তাঁর ঘরে ঢুকে ওই জরুরি সংকেত পাঠানোর দূরনিয়ন্ত্রণ বোতামটি চুরি করে নিয়ে গেছে। এই কাজ আর কেউ নয় ওই বানরের কাজ। ওই বানরটি হয়তো বোতাম টিপে বারবার বিপদ সংকেত বাজাচ্ছে।

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস