হুথিদের হামলায় দ্বিতীয় ব্রিটিশ জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ‘টিউটর’ নামের একটি দ্বিতীয় ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১৮ই জুন)ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এর তরফে জানানো হয়েছে, লোহিত সাগরে ইয়েমেনের হুথি জঙ্গিরা তাঁদের দ্বিতীয় জাহাজটি ডুবিয়ে দিয়েছে বলে ধারণা।

কয়েক দিন আগে ওই জাহাজটিতে ড্রোন হামলা চালিয়েছিল হুথি যোদ্ধারা। এতে জাহাজের এক ক্রু নিহত হয়েছিলেন। এই ডুবে যাওয়া জাহাজটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী এবং এটি গ্রিক মালিকানাধীন। এই জাহাজটির নাম ছিল টিউটর। এই পরিস্থিতে উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

অঞ্চলের জাহাজ চলাচলবিষয়ক সতর্কবার্তায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার জানায়, লোহিত সাগরে দি টিউটর ডুবে গেছে। আরও জানানো হয়েছে যে, সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে ধ্বংসস্তুপ এবং তেল ভাসতে দেখেছে। যার ফলে অনুমান করা হচ্ছে জাহাজটি ডুবে গেছে।

তবে এই নিয়ে কোন প্রতিক্রিয়া বা বিবৃতি আসে নি হুথির পক্ষ থেকে। এক সপ্তাহ আগে টিউটর হামলার শিকার হয়েছিল এই জাহাজটি। লোহিত সাগরে হুথিদের বোমাবাহী ড্রোন হামলায় প্রায় ভেঙেচুরে গেছিল টিউটর নামের জাহাজটি।

যদিও সোমবার (১৭ই জুন) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানিয়েছিলেন, ধারণা করা হচ্ছে, এক ক্রু সদস্য হামলার সময় টিউটরের ইঞ্জিন রুমে ছিলেন। তিনি এখন নিখোঁজ রয়েছেন।নিঁখোজ ক্রু ছিলেন ফিলিপাইনের নাগরিক।

ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে। গত নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলির উপর হামলা চালাচ্ছে। প্রায় ৫০ টির ও বেশি হামলা চালিয়েছে তাঁরা। যদিও মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন হুথিদের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা চালিয়ে গেলও হুথিদের হামলা বন্ধ করতে পারে নি তাঁরা। হুথিদের দাবি একটাই যতক্ষণ না পর্যন্ত গাজায় ইজরায়েলি আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাঁরা এই হামলা বন্ধ রাখবে না।

উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র জানিয়েছে, হুথিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ৯০ ভাগ কমে গেছে। অথচ, এই করিডোর দিয়ে বিশ্বের ১৫ ভাগ সামুদ্রিক পণ্য সরবরাহ করা হতো। এখন সেটাও সম্ভব  হচ্ছে না হুখিদের আক্রমনের কারণে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?