লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হুতি হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ একদিকে যখন গাজায় ভয়াবহ ইজরায়েলি হামলা চলছে তখনই লোহিত সাগরে ফের হামলা। মঙ্গলবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ক্ষেপাণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। জানা গিয়েছে,  ইয়েমেনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এই হামলা চালান হয়েছে। তবে এই হামলার ঘটনা প্রথম নয়।

গত ১৯ শে ডিসেম্বর থেকে এই নিয়ে ২৪ বার লোহিত সাগরে হামলা চলেছে। এই প্রসঙ্গ  নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানান হয়েছে, লাগাতার বাণিজ্যিক জাহাজের হামলার জেরে নাবিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। শুধু তাই নয় এই হামলার কারণে চাপে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য।

উল্লেখ্য,রবিবার হুতি জঙ্গিগোষ্ঠীরা সিঙ্গাপুরের একটি জাহাজে হামলা চালাতে আচমকাই জঙ্গিদের নিরস্ত করতে হানা দেয় মার্কিন নৌসেনার হেলিকপ্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, দুটি হেলিকপ্টারে করে অভিযান চালায় মার্কিন নৌসেনারা। মার্কিন সেনার এই পাল্টা হামলা চালানোর কথা স্বীকার করে নিয়েছে হুতি জঙ্গিরা। তাদের বক্তব্য, তাদের ১০ জন সদস্যের মৃত্যু হয়েছে। তিনটি জাহাজ ডুবে গিয়েছে। যে চার জন বেঁচে গেছে, তারা আহত দুজনকে নিয়ে হোদেইদা বন্দরে পৌঁছেছে। এদিন জঙ্গিদের তরফে রীতিমতো হুঁশিয়ারির সুরে জানানো হয়, আগামীদিন মার্কিন হানার প্রতিশোধ নেওয়া হবে। এর একদিন পড়েই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য জাহাজে হামলা চালাল  হুতি গোষ্ঠী।

ডায়রিয়ায় আক্রান্ত ছেলে, বৃদ্ধা মা’কে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করানোর অভিযোগ

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের