Loading live market data...
Loading active stocks...
Connecting...

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের জেরে অন্তত ৭ জন নিহত হয়েছেন, জখম ১৮ জনেরও বেশি। আজ, মঙ্গলবার সরাই নৌরং শহরের একটি ব্যস্ত বাজারের রেলক্রসিংয়ের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। 

সূত্রের খবর, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি রেলক্রসিংয়ের পাশে দাঁর করানো ছিল। সেটিতেই আচমকা বিস্ফোরণ হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের কারণে আশপাশের দোকানপাট ও যানবাহনে ক্ষতিগ্রস্ত হয় এবং বাজারে উপস্থিত সাধারণ মানুষ ও ট্রাফিক পুলিশরা মারাত্মকভাবে জখম হন। নিহতদের মধ্যে রয়েছেন দুজন পুলিশ কর্তা এবং পাঁচজন সাধারণ নাগরিক। এই বিষয়ে নিশ্চিত করেছে প্রশাসন। বিস্ফোরণের পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়। 

আরও পড়ুনঃ ‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে, গত শনিবার বান্নু জেলার ফতেহখেল পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় তিনজন পুলিশ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। ধারাবাহিক এই হামলাগুলো অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের