স্কুল লক্ষ্য করে বিস্ফোরণ, পর পর তিনবার, হত ২৫ ছাত্র

কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। হামলা হয় স্কুল লক্ষ্য করে, পরপর তিন বার। বিস্ফোরণে বহু ছাত্র প্রাণ হারিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই স্কুল ছাত্র। কয়েকজন পথচলতি মানুষও আছেন।

আহত বহু। প্রাথমিক খবরে জানা গিয়েছে, কমপক্ষে ১৪জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। আফগানিস্তান তালিবান দখলের পর এই প্রথম সেখানে এত বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।

বিস্ফোরণ হয় পরপর তিনবার। তীব্রতা এতটা বেশি ছিল যে স্কুল সংলগ্ন এলাকা কার্যত দুলে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।  বিস্ফোরণের শব্দ শুনে মানুষ হতচকিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা দফতর। হামলার পরে পরে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়, চারজন প্রাণ হারিয়েছেন। বেলা যত বেড়েছে, মৃতের সংখ্যাও লাফিয়ে বেড়েছে। আহতদের যুদ্ধকালীন তৎপরতায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নার্স জানিয়েছেন, তাদের হাসপাতালে ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু করার আগেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

প্রথম হামলা হয় পশ্চিম কাবুলের মুমতাজ স্কুলে। কিছুক্ষণ বাদেই দ্বিতীয় হামলা হয় দশত-এ-বার্চি প্রদেশে। সেখানেও একটি স্কুল লক্ষ্য় করে হামলা চলে। এই স্কুল থেকে কিছুটা দূরে আরও একটি স্কুল লক্ষ্য করে হামলা চলে। 

আরও পড়ুন ফের হামলা হলে দেখে নেব: পাকিস্তানকে হুমকি তালিবান সরকারের

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন