ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিলটনের তাণ্ডবে নিহত কমপক্ষে ১৬, লণ্ডভণ্ড ফ্লোরিডা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :   সম্প্রতি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে হারিকেন মিলটন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট টর্নেডো, বন্যা এবং ঝড়ের কবলে পড়ছে এই অঙ্গরাজ্যটি। এতে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এর পাশাপাশি হারিকেন মিলটনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। জলমগ্ন হয়েছে বহু এলাকা। রাস্তাঘাটে জন চলাচল ব্যহত হয়ে পড়েছে।

ফ্লোরিডার আরও কয়েকটি শহরে একই চিত্র দেখা গিয়েছে। সেন্ট পিটার্সবার্গে শক্তিশালী ঝড়ো হাওয়ায় ক্রেন ভেঙে পড়েছে একটি বাণিজ্যিক ভবনে। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা বেশিরভাগ প্রতিষ্ঠানের। তবে এতে কেউ আহত হন নি বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সময় বুধবার(৯ অক্টোবর) রাতে মেক্সিকো উপকূল থেকে অগ্রসর হয়ে অঙ্গরাজ্যটিতে আঘাত হানে মিলটন। হারিকেনটি প্রথমে ক্যাটাগরি ৩ থাকা অবস্থায় আঘাত হানলেও পরে রূপান্তরিত হয় ক্যাটাগরি ৫ এ। অঙ্গরাজ্যটির অরল্যান্ডো এবং অরেঞ্জ কাউন্টিতে বন্যা  দেখা দিয়েছে। এক হাঁটু জলের মধ্যে উদ্ধারকর্মীরা এসে পৌঁছোছে। উদ্ধারকর্মীরা এসে কেই কোথাও আটকে আছে কিনা তা খুঁজে দেখছে। তাঁরা  এলাকাবাসীকে নিরাপদ স্থানে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

হারিকেন মিলটনের তাণ্ডবে প্রায় ৩০ লক্ষেরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে আরও বিপাকে পড়েছেন বাসিন্দারা। এই সমস্যা আরও বাড়ছে। যদিও উদ্ধারকর্মীদের তরফে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৪ হাজারের বেশি মানুষকে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ১ মাত্রায় রূপ নিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার