‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপর আক্রমণ আপাতত বন্ধ করেছে আমেরিকা। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেশিরভাগ গুরুত্বপূর্ণ অস্ত্রই ব্যবহার করে ফেলেছে আমেরিকা। এর মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে বড় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। জোর দিয়ে বলেছেন ইরানের বিরুদ্ধে  সামরিক অভিযান চালানোর পরিবর্তে একটি চুক্তিতে পৌঁছাতে চান। 

ট্রাম্প বলেছেন ‘আমরা ওদের ওপর ভয়াবহ আঘাত হানছি।  তবে আমি মানুষের প্রাণহানি দেখতে চাই না বলে ইরানের সঙ্গে চুক্তি করতে চাই।’ তবে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও আমেরিকার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। লাস ভেগাসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, ‘সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে আমেরিকা ইরানকে দুর্বল করেছে, তবে এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রয়েছে। ‘

আরও পড়ুন: হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান  

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, “আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম, আর তারা আমাকে ফোন করে বলল, দয়া করে এটা করবেন না। চলুন কথা বলি।  তারপর তারা বলল যে আমরা নাকি এমন কথা বলিনি। তারা (ইরান) আসলেই এমনটা বলেছিল, কিন্তু আমরা আলোচনা করছি। দেখা যাক কী হয়।’ ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা আমাদের সম্মান করে।  অনেক আগেই যা করা উচিত ছিল, তা অন্য কোনও প্রেসিডেন্ট করেননি। কারণ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’ 

বাবার সঙ্গে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, পুজোর মুখে বাড়ি-গাড়ি কেনার সুযোগ, তেলেভাজা খাওয়া এড়ান

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার