এই মুহূর্তে




ইমরানকে সরানো না হলে, পাক বিচ্ছিন্ন হওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিনিধি: ইমরান খানকে সরানোর দাবি এবং পাক বিচ্ছিন্ন হওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। গত বছর মার্চ মাসে মার্কিন পররাষ্ট্র দফতর পাকিস্তান সরকারের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের বিষয়ে একটি বৈঠক করেছিল। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইমরান খান নিরপেক্ষ ভূমিকা পালন করায় তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানিয়েছিল।

জানা গিয়েছে, গত দেড় বছর ধরে পাকিস্তানের রাষ্ট্রদূত এবং মার্কিন পররাষ্ট্র দফতরের দুই কর্মকর্তার মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে বিভিন্ন আলোচিত বিষয়ের কারণে বিতর্ক দানা বেঁধেছিল। সেই সময় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর সামরিক ও বেসামরিক ক্ষমতা প্রয়োগ করে বিরোধিতা করেছিলেন।

গত ৫ অগাষ্ট দুর্নীতির অভিযোগে ইমরানকে তিনবছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। যদিও ইমরানের সমর্থকরা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, চলতি বছরে পাকিস্তানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। উল্লেখ্য, পাকিস্তান সরকার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে পার্লামেন্টে একটি অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেই অনাস্থা ভোটেই ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।

পাকিস্তান সরকারের নথিতে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের এক মাস পরে, পার্লামেন্টে একটি অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়, যার ফলে খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পার্লামেন্টে ভোটে পাকিস্তান সেনাবাহিনীর সমর্থন রয়েছে বলে সূত্রের খবর।পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর সমর্থনে এই ভোট সংগঠিত হয়েছে । পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে, খান এবং তাঁর সমর্থকরা বেসামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েন। তাঁদেরকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। 

এমনিতেই, গত বছরের মার্চে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ‘বিদেশি ষড়যন্ত্রের’ অভিযোগ তোলেন। এক্ষেত্রে সঙ্গীদের সমর্থন পাননি। ফলে, জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে খান বলেন, একটি বিদেশী শক্তি একটি বার্তা পাঠিয়েছে যে তাকে “সরানো দরকার” নয়তো পাকিস্তানকে পরিণতি ভোগ করতে হবে। “বিদেশী ষড়যন্ত্রমূলক চিঠি” কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাষা ” অত্যন্ত হুমকিপূর্ণ “।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

ব্রিটেন জাদুঘর থেকে চুরি গেল ৬০০টি দুর্মূল্য সামগ্রী, রয়েছে দুর্লভ ভারতীয় শিল্পকর্মও

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ