অবৈধভাবে ঢুকলে রেয়াত নয়, অভিবাসীদের সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে অভিবাসীদের সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অবৈধভাবে ব্রিটেনে ঢুকলে অভিবাসীদের তো মানবিক কারণে আশ্রয় দেওয়া হবে না, উল্টে গলা ধাক্কা দিয়ে বের করা হবে। এমনই হুমকি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। অভিবাসীদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘অবৈধভাবে ঢোকার চেষ্টা করবেন না। ঢুকলেও থাকতে দেওয়া হবে না। অবৈধ অভিবাসীরা ক্রীতদাস হওয়ার হাত থেকে সুরক্ষা পাবে না।’

করোনার প্রকোপের পরে ইউরোপ সহ পশ্চিমী দেশগুলিতে অভিবাসীদের চোরাই পথে ঢোকার প্রবণতা বেড়েছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি সহ বিভিন্ন দেশে ঢুকতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন। যেহেতু আর্থিক মন্দার পদধ্বনি শোনা যাচ্ছে তাই অনেক দেশই অভিবাসীদের স্রোত ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

মঙ্গলবার অভিবাসীদের ব্রিটেনে ঢোকা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কোনও অভিবাসী অবৈধভাবে ঢুকলে আশ্রয়ের সুযোগ পাবেন না। যারা অবৈধভাবে ঢুকবেন তাদের আটক করে কয়েক সপ্তাহের মধ্যে ফেরত পাঠানো হবে। অস্ট্রেলিয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাঁরা ঢুকবেন তাঁরা ধরা পড়লে সারা জীবনের জন্য ব্রিটেনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়বেন।’

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর