ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই আইএমএফের

আর্থিক বৃদ্ধির হার ৬ দশমিক ১ শতাংশ থেকে ৫ দশমিক ৯ শতাংশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আর্থিক মন্দার পদধ্বনির মাঝেই ভারতের জন্য দুঃসংবাদ শোনাল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)। মঙ্গলবার ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ দশমিক ১ শতাংশ থেকে ৫ দশমিক ৯ শতাংশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি। তবে পূর্বাভাসে কাটছাঁট করা হলেও ভারতের আর্থিক বৃদ্ধির হার আমেরিকা, চিন ও ব্রিটেনের মতো দেশের বৃদ্ধির হারের থেকে অনেকটাই বেশি থাকছে।

সংসদে বাজেট পেশের আগের দিন অর্থা‍ৎ ৩১ জানুয়ারি সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, চলতি আর্থিক বর্ষে (২০২৩-২৪) দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার হতে পারে ৬.১ থেকে ৬.৮ শতাংশে। যদিও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্বের অন্যতম বৃহত্তর অর্থনীতির দেশ ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৬ দশমিক ১ শতাংশ।

মঙ্গলবার আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে পরবর্তী আর্থিক বর্ষের (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ) জন্য আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাসও কমানো হয়েছে। গত জানুয়ারিতে পূর্বাভাস দেওয়া হয়েছিল, আর্থিক বৃদ্ধির হার বেড়ে হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। তবে এদিন সেই হার কমিয়ে ৬ দশমিক ৩ শতাংশ করা হয়েছে। আর্থিক মন্দার হাত থেকে বাঁচতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6