চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে, সতর্ক করলেন জেলবন্দি ইমরান

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সেনাপ্রধান আসিম মুনীরের সঙ্গে বিরোধের কারণে খোয়াতে হয়েছিল প্রধানমন্ত্রীর পদ। এমনকি একাধিক মিথ্যা মামলা কাঁধে নিয়ে জেলের ঘানি টানতে হচ্ছে। ভারত-পাক সঙ্ঘাতের মধ্যেই এবার ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে পাকি সেনার প্রশংসা করলেন ‘জেলবন্দি’ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বাস না করারও অনুরোধ জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করা মোদি ফের আক্রমণ চালাতে পারেন বলেও সতর্ক করে দিয়েছেন।

বুধবার (১৪ মে) মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান ভারতের সঙ্গে যুদ্ধে পাক সেনাবাহিনীর লড়াইয়ের প্রশংসা করে লিখেছেন, ‘আমি সবসময় বলেছি, ‘মুলক ভি মেরা, ফৌজ ভি মেরি’ (এই দেশ আমার এবং সেনাবাহিনীও তাই)। যেমন আমাদের সৈন্যরা আকাশ ও স্থল উভয় ক্ষেত্রে নরেন্দ্র মোদির দেশকে পরাজিত করেছে, তেমনই পাকিস্তানের জনগণ, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিশ্বব্যাপী মোদি এবং আরএসএসের তৈরি আখ্যানের মুখোশ খুলে দিয়েছে।’

পহেলগাঁও হামলার জবাবে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল ভারতীয় সেনা। ওই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল লস্কর-ই-তৈয়বা, জইশ-ই মহম্মদের মতো কুখ্যাত সন্ত্রাসীদের ঘাঁটি। জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা মানতে পারেনি শাহবাজ শরিফ সরকার ও পাক সেনা। পাল্টা ভারতে আক্রমণ চালিয়েছিল। কিন্তু ৮৭ ঘন্টার যুদ্ধে পাক সেনাকে ধুলো চাটিয়েছে ভারতের সেনা। শেষপর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দলই।  লজ্জার হাত থেকে বাঁচার পরেই যুদ্ধে জয় হয়েছে বলে নিজেদের ঢাক নিজেরা পেটাতে শুরু করেছে পাক সরকার ও সেনাবাহিনী। এবার পাক সেনার হয়ে জয়ঢঙ্কা বাজালেন ইমরানও।

পাক সেনার প্রশংসা করার পাশাপাশি জঙ্গি ডেরায় হামলা চালানোর জন্য মোদি সরকারের সমালোচনাও করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের শিশু, মহিলা, বৃদ্ধ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মোদি কাপুরুষতার পরিচয় দিয়েছেন। এই কাপুরুষোচিত হামলায় শহীদ বেসামরিক এবং সামরিক উভয় সদস্যের পরিবারের সাথে আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি।’ যদিও ‘জেলবন্দি’ থাকায় ইমরান খানের কোনও সমাজমাধ্যম ব্যবহারের সুযোগ নেই। ফলে তাঁর হয়ে অন্য কেউ ওই পোস্ট করেছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে চিন থেকে বিশেষ অস্ত্র সংগ্রহ করছে ইরান

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ