‘পাকিস্তানের পুতুল সরকারের সঙ্গে কথা বলা অর্থহীন’, সরকারকে আয়না দেখালেন ইমরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানের বিরুদ্ধে প্রাক্তনের অভিযোগ। পাকিস্তানের বর্তমান সরকারকে পুতুল সরকার বলে কটাক্ষ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) । তিনি বলেছেন, পাকিস্তানে আইনের শাসন সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে। পাকিস্তানে এখন জঙ্গলরাজ চলছে।

ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের পরিস্থিতি বিশ্বের সামনে চলে এসেছে। সরকার থাকলেও সে আসলে পুতুল সরকারে পরিণত হয়েছে তা ফের একবার বলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সরকারকে আয়না দেখিয়ে তিনি বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী। সরকারের সঙ্গে কথা বলার কোনও অর্থই নেই।

সূত্রের খবর, পিটিআই (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে জেলে ছিলেন। ২০২২ সালে তাঁর সরকারের পতনের পর থেকে বেশ কয়েকটি মামলার মুখোমুখি হয়েছেন তিনি। পাকিস্তানের (Pakistan) বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, সরকার কর্তৃত্ব বজায় রাখতে মিথ্যের আশ্রয় নেয়। বাস্তবে কোনও ক্ষমতা তাঁদের নেই। দেশের স্বার্থে শুধু সেনার সঙ্গেই আলোচনা চলতে পারে। সেনার সঙ্গে কথা বললেই দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব। সরকারের সঙ্গে কথা বলে কোনও লাভ নেই।

বর্তমানে আদিয়ালা জেলে বন্দি রয়েছেম ইমরান খান। তিনি বলেছেন, ২০২৩ সালের মে মাসের সম্পর্কিত ভিত্তিহীন মামলাগুলি শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আজ পর্যন্ত কোনও সিসিটিভি ফুটেজ পেশ করতে পারেনি। গত দুই বছর ধরে স্পষ্ট যে এর একমাত্র উদ্দেশ্য ছিল পিটিআইকে (PTI) ভেঙে দেওয়া।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা