লং মার্চ বাতিলের ঘোষণা ইমরানের, প্রাদেশিক পরিষদ থেকে গণইস্তফা পিটিআই সদস্যদের

শনিবার ক্র্যাচে ভর দিয়ে রাওয়ালপিন্ডির সভায় যোগ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অশান্তির আশঙ্কায় ইসলামাবাদ অভিমুখী লং মার্চ বাতিল করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। একই সঙ্গে দেশে অবিলম্বে জাতীয় নির্বাচন ঘোষণার দাবিতে খাইবার পাখতুন্খাওয়া ও পঞ্জাবের প্রাদেশিক পরিষদ থেকে দলের সদস্যদের ইস্তফা দেওয়ার ঘোষণাও করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই শোরগোল পরে গিয়েছে।

দেশে অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবিতে গত ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছিল পাকিস্তান তেহরিকে ইনসাফ। ওই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গত ৩ নভেম্বর ওয়াজিরাবাদে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। হামলায় পিটিআইয়ের এক সমর্থক প্রাণ হারান। গুরুতর জখম হন বেশ কয়েকজন। ওই হামলার পিছনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ ও গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক পদস্থ আধিকারিক রয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন পিটিআই চেয়ারম্যান।

হামলার ২৩ দিন বাদে শনিবার রাওয়ালপিন্ডিতে দলের লং মার্চ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই সমাবেশেই তিনি ঘোষণা করেন, ‘লং মার্চ ইসলামাবাদে পৌঁছলে ব্যাপক অশান্তি বাঁধতে পারে। ওই অশান্তি অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন পাকিস্তানের জন্য মঙ্গল বয়ে আনবে না। তাই লং মার্চ বাতিল করা হচ্ছে।’ এর পরেই তিনি ঘোষণা করেন, ‘শাহবাজ শরিফের নেতৃত্বে দেশে যে দুর্নীতিগ্রস্থ সরকার চলছে তার অংশীদার হতে চায় না পিটিআই। তাই খাইবার পাখতুনখাওয়া, পঞ্জাব সহ বিভিন্ন প্রাদেশিক পরিষদ থেকে দলের সদস্যরা ইস্তফা দেবেন।’

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর