একাই একশো! ৩৩ আসনের উপনির্বাচনে একাই লড়বেন ইমরান খান

রবিবার রাতে পাকিস্তান তেহরিকে ইনসাফের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: একেই বলে বাঘের বাচ্চা। গত বছর সেপ্টেম্বরে জাতীয় সংসদের নয়টি আসনের উপনির্বাচনে লড়াই করে আটটিতেই জয়ী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আর এবার আগামী ১৬ মার্চ হতে যাওয়া জাতীয় সংসদের ৩৩টি আসনের উপনির্বাচনে একাই লড়ছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান। রবিবার রাতে দলের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পিটিআইয়ের প্রবীণ শাহ মেহমুদ কুরেশি সাংবাদিকদের জানিয়েছেন, ‘জাতীয় পরিষদের ৩৩টি আসনের উপনির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ওই ৩৩ আসনে দলীয় প্রার্থী হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

গত ১৭ জানুয়ারি জাতীয় পরিষদ থেকে পাকিস্তান তেহরিক ইনসাফের ৩৫ সাংসদের ইস্তফা গ্রহণ করেন অধ্যক্ষ রাজা পারভেজ আশরাফ। যাঁদেরর ইস্তফা গৃহীত হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন পিটিআইয়ের প্রবীণ নেতা আসাদ উমর, মোহাম্মদ হাম্মাদ আজহার, শাহ মেহমুদ হোসেন, সৈয়দ আলি হায়দর জাইদি। অধ্যক্ষের সিদ্ধান্তের ১০ দিনের মাথায় গত ২৭ জানুয়ারি ৩৫ সাংসদের ইস্তফার ফলে শূন্য হওয়া আসনের মধ্যে ৩৩টি আসনের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হয় আগামী ১৬ মার্চ ওই ৩৩ আসনে উপনির্বাচন হবে।

জাতীয় পরিষদের উপনির্বাচনে অংশ নেওয়া হবে নাকি ক্ষমতাসীন জোটকে ওযাকওভার দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এদিন বৈঠকে বসে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের কোর কমিটি। বেশ কয়েক ঘন্টা ধরে চলে বৈঠক। সূত্রের খবর, ভোট বয়কটের পক্ষে সওয়াল করেন দলের একাংশ নেতা। তবে অধিকাংশই ভোটে অংশ নেওয়ার পক্ষে মতামত জানান। শেষ পর্যন্ত ঠিক হয়, উপনির্বাচনে অংশ নেওয়া হবে। সব কয়টি আসনে প্রার্থী হবেন দলের সুপ্রিমো ইমরান খান।

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর