পাকিস্তানের সংসদ ভোটে ৩ আসন থেকে লড়বেন জেলবন্দি ইমরান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সব জল্পনার অবসান। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে জেল থেকেই লড়াই করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার পাকিস্তানের প্রাক্তন শাসকদল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তিনটি আসন থেকে ভোটে লড়বেন ইমরান খান। ওই তিনটি আসন হলো-লাহোর, ইসলামাবাদ ও মিয়ানওয়ালি।

নির্বাচন কমিশনের দায়ের করা তোষাখানা দুর্নীতি মামলায় গত ৫ অগস্ট ইসলামাবাদের জেলা দায়রা আদালতের বিচারক ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। ওই দিনই লাহোরের জামান পার্কের বাড়ি থেকে নজিরবিহীন ত‍ৎপরতায় গ্রেফতার করা হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সেই থেকে আদিয়ালা জেলেই বন্দি ৭১ বছর বয়সী রাজনীতিবিদ তথা প্রাক্তন ক্রিকেটার। তোষাখানা মামলায় নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে।

গত মাসখানেক ধরেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জোর ত‍ৎপরতা শুরু হয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ইমরান খানের পরিবর্তে আসীন হয়েছেন তাঁর আইনজীবী গহওর খান। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, সংসদ নির্বাচনে নাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও এদিন ইমরান খানের আইনজীবী আলি জাফর সব জল্পনার অবসান ঘটিয়েছেন। জানিয়ে দিয়েছেন, সংসদ ভোটে লড়বেন প্রাক্তন প্রধানমন্ত্রী। একটি নয়, তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’ পাশাপাশি তোষাখানা মামলা নিয়ে ইমরানের আর্জি নিয়ে ইসলামাবাদ হাইকোর্ট শিগগিরই রায় প্রকাশ করবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর