অসুস্থ বাবাকে দেখতে ছয় বছর বাদে পাকিস্তানে ইমরানের দুই ছেলে

লন্ডন থেকে লাহোর বিমানবন্দরে নেমেই জামান পার্কের বাড়িতে যান ইমরানের দু্ই পুত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সম্পর্ক না থাকলেও প্রাক্তন স্বামীর উপরে প্রাণঘাতী হামলার পরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। আর অসুস্থ বাবাকে দেখতে বৃহস্পতিবার দীর্ঘ ছয় বছর বাদে পাকিস্তানের মাটিতে পা রাখলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর দুই ছেলে সুলেমান ইসা ও কাশিম খান। লন্ডন থেকে লাহোর বিমানবন্দরে নেমেই জামান পার্কের বাড়িতে যান ইমরানের দু্ই পুত্র। আর দলের সুপ্রিমোর ছেলেদের স্বাগত জানাতে এদিন লাহোর বিমানবন্দরে হাজির ছিলেন পঞ্জাবের মন্ত্রী মিয়া আসলাম ইকবাল।

পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার সুবাদে যখন খ্যাতির মধ্যগগনে ছিলেন ইমরান খান, তখনই তাঁর প্রেমে পড়েন ব্রিটিশ লেখিকা ও চিত্র প্রযোজক জেমাইমা গোল্ডস্মিথ। ১৯৯৫ সালে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ২০০৪ সালে ইমরান খান ও জেমাইমার বিবাহবিচ্ছেদ হয়। তার পরেই দুই ছেলে সুলেমান ও কাশিমকে নিয়ে লন্ডনে ফিরে যান ইমরানের প্রথম স্ত্রী। যদিও ছেলেদের সঙ্গে ইমরানের সম্পর্ক রয়েছে। ২০১৬ সালে শেষ বার পাকিস্তানে এসেছিলেন সুলেমান ও কাশিম।  

গত বৃহস্পতিবার লং মার্চ চলাকালীন পঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের উপরে আত্মঘাতী হামলা চালায় নাভেদ নামে এক যুবক। অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও তাঁর পায়ে বেশ কয়েকটি গুলি লাগে। পরে আস্ত্রোপচার করে ওই গুলি বের করা হয়। প্রাক্তন স্বামীর উপরে হামলার পরেই উদ্বিগ্ন জেমাইমা লিখেছিলেন, ‘যে খবর শুনতে আমরা ভয় পাই সেটাই ঘটেছে। ঈশ্বরের দয়ায় তিনি সুস্থ আছেন। যিনি ওঁর প্রাণ বাঁচিয়েছেন, সেই সাহসী ব্যক্তিকে ওঁর দুই ছেলের তরফ থেকে অনেক ধন্যবাদ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে