কীভাবে প্রভিডেন্ট থেকে আগাম টাকা তুলবেন, জেনে নিন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি :  সঞ্চয় এর প্রসঙ্গ উঠলেই যেই নামটা আগে আসে তা হল ‘পিএফ’ বা প্রভিডেন্ট ফান্ড। চাকুরিজীবীরা কর্মজীবনে সঞ্চয় একটু একটু করে জমিয়ে রাখে প্রভিডেন্ট ফান্ডে। যখন অবসরের সময় আসে তখন কর্মীরা ইপিএফও অ্যাকাউন্টে জমানো টাকা সুদ সমেত ফেরত পান। প্রয়োজন তো আর বলে কয়ে আসে না। কিন্তু অনেকে জানেন না জরুরী প্রয়োজনে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন কীভাবে। জেনে নিন জরুরী প্রয়োজনে টাকা তুলবেন কীভাবে!

তবে তার আগে জানা প্রয়োজন যে অগ্রিম টাকা তোলার বেশ কিছু নিয়ম রয়েছে। একটি সীমাবদ্ধতা অবধি আপনি টাকা তুলতে পারবেন। পিএফ অ্যাকাউন্ট একেবারে শূণ্য করে ফেলা যায় না। এটা নিয়ম নয়। জেনে রাখা ভাল আপনি সর্বাধিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন। যদিও আগে টাকা তোলার এই সীমা ছিল ৫০ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ১ লক্ষ টাকা।

অগ্রিম টাকা তোলার জন্য কীভাবে আবেদন করবেন :  ১) প্রথমেই EPFO ​​পোর্টালে যাবেন। সেখানে UAN ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হবে। ২) লগ ইন করার পরেই ‘অনলাইন সার্ভিসেস’ অপশনে দেখাবে। এরপরেই ‘ক্লেম’ সেকশনে যেতে হবে। ৩) এর পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে। অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা আছে , তার ভেরিফিকেশন করতে হবে। ৪) এর জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেকের একটি স্ক্যান কপি বা পাসবুকের  স্ক্যান কপি আপলোড করতে হবে। ৫) এরপর আপনি কি কারণে অগ্রিম টাকা তুলতে চান তা দেখাতে হবে। তার তথ্য দিতে হবে। শিক্ষার কারণে বা অসুস্থতার কারণ দেখিয়ে, নিজের, ছেলে বা মেয়ের বিয়ের কারণ দেখিয়ে আপনি টাকা তুলতে পারেন। ৬) এরপর আধার ভিত্তিক একটি ওটিপি তৈরি করতে হবে। তারপর সাবমিট অপশনে গেলেই দিলেই আবেদন পাঠানো হয়ে যাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের