‘তাঁর চরিত্র মোটেই সাধুসন্ত সুলভ নয়’, মমতার সুরে কার্তিক সুর অধীরেরও

অন্ধ মমতা বিরোধী হিসাবে চিহ্নিত হলেও এদিন অধীর তৃণমূল নেত্রীর সুরে সুর মিলিয়েই নিশানা বানিয়েছেন কার্তিক মহারাজকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ তাঁকে চিনতো না। বাংলার(Bengal) মানুষ তো নয়ই। কিন্তু গত শনিবার থেকেই তাঁর নাম মুখে মুখে ফিরছে। তবে এদিন অর্থাৎ সোমবার তিনি ধাক্কা খেলেন INDIA জোটের কাছে। প্রথমে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এবং পরে লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কাছ থেকে। এখন তাঁর পাশে শুধুই গেরুয়া। নজরে রেজিনগরের ভারত সেবাশ্রম সংঘের(Bharat Sevasram Sangha) কার্তিক মহারাজ(Kartik Maharaj)। রাজ্য রাজনীতিতে যে অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) চিরাচরিত ভাবে অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরোধী হিসাবে চিহ্নিত তিনিও এদিন মমত্রার সুরে সুর মিলিয়েই নিশানা বানালান কার্তিক মহারাজকে। সাফ জানালেন, ‘তাঁর চরিত্র মোটেই সাধুসন্ত সুলভ নয়। তাঁর পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে।’ বস্তুত জানা গিয়েছে, কার্তিক মহারাজের কর্মকাণ্ড মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরেই বেশি। মুর্শিদাবাদের স্থানীয় রাজনীতিতে কার্তিকের প্রভাব রয়েছে বলে অনেকে মনে করেন। কারও কারও মতে, বিজেপির প্রচারে এবার কার্তিকের বিশেষ ভূমিকা ছিল। হতে পারে মমতা আর অধীরের ক্ষোভও সেই কারণে।

গত শনিবার মমতা প্রথম সরব হন বাঁকুড়ার সভা থেকে। সেখানে তিনি বলেছিলেন, ‘সব সজ্জন সমান হয় না। সব সাধুও নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি। আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম। কিন্তু কিছু সন্ন্যাসী পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না। মুর্শিদাবাদের রেজিনগরের ওঁর আশ্রম। আশ্রম করুন, আপত্তি নেই। কিন্তু ওখানে বুথে আমাদের এজেন্ট ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, ওখানে আমাদের এজেন্ট নেই কেন? আমার লোক বলল, কার্তিক মহারাজ বসতে দেননি। কার্তিক মহারাজ বলেছেন, তৃণমূলের লোককে বসতে দেব না। রেজিনগরে যেখানে দাঙ্গা হয়েছিল, সেখানেই ওনার আশ্রম। ওখানে কিছু ছানার ব্যবসায়ীকে উনি খেপিয়েছিলেন। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলি, আপনি বিজেপি করুন। বুকে ব্যাচ লাগিয়ে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আপনারা কী মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? বাংলায় আমি অশান্তি পাকাতে দেব না।’

রবিবার পুরুলিয়া এবং বিষ্ণুপুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এমনকী মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজও। সোমবার বাঁকুড়ার ওন্দা থেকে সেই নিয়ে ফের মুখ খোলেন মমতা। এদিন তিনি বলেন, ‘আমি ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নয়। আমি নির্দিষ্ট করে  দু’একজনের কথা বলেছি। তার মধ্যে একজন হলেন ওই কার্তিক মহারাজ। আমিও খবর রাখি। ভোটের ২দিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন এই কার্তিক মহারাজ।’ মুখ্যমন্ত্রীর সেই দাবির পরে পরেই সাংবাদিকদের কাছে কার্তিক মহারাজকে নিয়ে মুখ খোলেন অধীর। তিনি বলেন, ‘যার যা ইচ্ছা করতেই পারেন। তবে যার কথা বলছেন, তিনি এখানে সেভাবেই পরিচিত। তাঁর চরিত্র মোটেই সাধুসন্ত সুলভ নয়। তাঁর পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তি হিসাবে এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ দেশের সেবা করে। গোটা পৃথিবী জুড়ে তাদের সংগঠন রয়েছে। তার মধ্যে কি বিচ্যূতি নেই। অবশ্যই আছে। আমার বক্তব্য একটাই, যাঁরা সাধু বা সন্ত তাঁদের কোনও রাজনৈতিক মঞ্চে যাওয়া উচিত নয়। তাতে সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে।’

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’