চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ বছর আগে ইমরানের শিরচ্ছেদ করা উচিত ছিল, বিস্ফোরক মন্তব্য নওয়াজ শরিফের দলের নেত্রীর

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব। সাংবাদিক সম্মেলনে মরিয়ম জানিয়েছেন, ২০১৪ সালে যখন চিনের প্রেসিডেন্ট এসেছিলেন, তখন ইমরান খানের শিরোশ্ছেদ করা উচিত ছিল।

২০১৪ সালে ক্ষমতাসীন ছিল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ। সেইসময় পিএমএল এনকে ক্ষমতাচ্যুত করতে অবস্থান বিক্ষোভে বসেছিল ইমরান খান ও তাঁর দলের সদস্যরা। সেই প্রসঙ্গ তুলে নওয়াজের দলের নেত্রী মরিয়ম জানিয়েছেন, ইমরান ও তাঁর দলের নেতাদের যদি সেই সময় শিরশ্ছেদ করা হত, তাহলে তাঁরা এখন মূল সমস্যার কারণ হয়ে দাঁড়াত না। মরিয়মের এই বক্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

মরিয়ামের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বর্ষিয়ান সাংবাদিক কামরান ইউসুফ। এই প্রসঙ্গে তিনি জানান, এই ধরনের হিংসাত্মক বক্তব্য কোনওভাবেই কাম্য নয়। এই ধরনের উস্কানিমুলক মন্তব্যের বিরোধিতা করে সকল নাগরিককেই তাঁর মন্তব্য পেশ করা উচিত। ইতিমধ্যে দেশজুড়ে মরিয়মের মন্তব্যে বিরোধিতা করে নিন্দায় সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া কমেন্টেটর ইমরান আফজল রাজা নওয়াজের দলকে সন্ত্রাসবাদীদের দল বলে আক্রমণ করেছেন। যেভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতার প্রতি আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করা হচ্ছে, তার নিন্দা করেছেন তিনি। উল্লেখ্য, গত পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়। সেই নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করে ইমরান খানের দলের সমর্থিত নির্দল প্রার্থীরা। সবচেয়ে বেশি আসনে জিতলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ আসন তাদের নেই। এই পরিস্থিতিতে সরকার গঠনের জন্য আলোচনা চালাচ্ছে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ ও তৃতীয় স্থানে থাকা বিলাবল ভুট্টোর পাকিস্তান পিউপিলস পার্টি। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই দুই দল সরকার গঠন করতে পারেনি।

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ