সু চির বিরুদ্ধে ভোটে জালিয়াতির অভিযোগ জুন্টার

মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মায়ানমারের অসম সাহসী নেত্রী সু চির বিরুদ্ধে ভোটে জালিয়াতির অভিযোগ তুলল জুন্টা সরকার। সু চি ছাড়াও সে দেশের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট এবং রাজধানীর মেয়র-সহ মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। জুন্টার সরকারের অভিযোগ, গত নভেম্বরের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপি হওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সু চির দল।

গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চিকে এখনও জনসমক্ষে দেখা যায় না। তবে জুন্টা সরকারের মুখপাত্র বিবিসিকে বলেছেন, সুচিকে গৃহবন্দি করে রাখা হলেও তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে। মেজর জেনারেল জ মিন টু  জানান, ‘যদিও তাঁকে অন্তরীণ করে রাখা হয়েছে। সু চিকে তাঁর পরিবারের সঙ্গেই রাখা হয়েছে। তিনি যা খেতে চাইছেন বা যা খেতে পছন্দ করেন সেই খাবার দেওয়া হচ্ছে।’

যদিও জুন্টা সরকারের এই দাবি খারিজ করে দিয়েছেন তাঁর আইনজীবী। বিবিসিকে বলেছেন, সু চির প্রকাশ্যে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসঙ্ঘের কর্তারা তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে জুন্টা সরকারের কাছে আর্জি জানিয়েছিল। কিন্তু জুন্টা সরকার সেই আর্জি খারিজ করে দিয়েছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের