নেপালে বাংলাদেশি পরিবারের উপর হামলার পর লুটপাট, ভাঙা হল রাষ্ট্রদূতের গাড়ি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত নেপাল। আগুন জ্বলছে ভারতের প্রতিবেশি দেশে। সে দেশের প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার নেপালের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে বিক্ষোভকারীরা ভাঙচুর চালনোর সময় এক বাংলাদেশি পরিবার হামলার শিকার হয়। হামলার পাশাপাশি লুটপাট করা হয় বলেও অভিযোগ। এমনকি রাষ্ট্রদূতের গাড়িও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে ভাঙচুরের সময় এই ঘটনা ঘটেছের। সেই সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলকে সহায়তার জন্য যাচ্ছিলেন, তখনই তার গাড়িতে হামলা চালানো হয়। এই খবরটি কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ঘটনার পর রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় দেওয়া হয় নির্যাতনের শিকার বাংলাদেশি পরিবারকে। কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে যে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে দূতাবাস মোট ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। ১০ জনকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ২০ জন কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, “তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ছিলেন। উদ্ধারের পর তাদের বিমানের নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য যাত্রীরাও বিমান থেকে সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, মঙ্গলবার কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় এবং একটি বাংলাদেশি পরিবারের তিনজন সদস্য থাকা আরেকটি হোটেলে ভাঙচুর চালায়। কর্মকর্তা বলেন, “পরিবারের উপর হামলা চালানো হয় এবং তাদের জিনিসপত্র লুট করা হয়।” জানা গিয়েছে, বিক্ষোভকারীরা হোটেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পরিবারটি তাদের পাসপোর্ট লুকানোর চেষ্টা করে। অভিযোগ, বিক্ষোভকারীরা তাদের ঘর ভেঙে প্রবেশ করে, তাদের মারধর করে জিনিসপত্র লুট করে। সেই ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ আহতদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং অন্য হোটেলে থাকার ব্যবস্থা করে। তবে, পরিবারটি এতটাই ভীত ছিল যে তারা অন্য কোথাও থাকতে চায়নি। বুধবার তাদের তাদের দূতাবাসে নিয়ে যাওয়া হয়।

দূতাবাসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় ফুটবল দল এবং নেপালে একটি শিক্ষা সফরে থাকা ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদলের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। ওই বিমানে ৩৮ জন ফুটবলার, ১২ জনের বেশি সাংবাদিকসহ মোট ৫৪ জন যাত্রী থাকবেন। সি-১৩০ বিশেষ বিমানটি সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে বলেই এক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিদেশ মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করছে যাতে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়মিত বিমান চলাচলের পাশাপাশি একটি ড্রিমলাইনার ফ্লাইটের ব্যবস্থা করা যায়। আরও জানা গিয়েছে, আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক বর্তমানে নেপালে রয়েছেন, যেখানে প্রায় ৫০ জন বাংলাদেশি আন্তর্জাতিক সংস্থা এবং এনজিওতে কাজ করছেন।

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস