চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক:  আরও বিপাকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২০ ডিসেম্বর) পাকিস্তানের একটি আদালত তোশাখানা ২ দুর্নীতি মামলায় জেলবন্দি ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে।

তোশাখানা-২ দুর্নীতি মামলায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) একটি বিশেষ আদালত  ইমরান খান ও  বুশরা বিবিকে  আলাদা আলাদা করে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আদালত  ইমরান খান এবং বুশরা বিবিকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে। ইমরান ও বুশরাকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা (ফৌজদারি বিশ্বাস ভঙ্গ) এর অধীনে ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত তাঁদেরকে ১ কোটি টাকা জরিমান দেওয়ার নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মামলাটি ২০২১ সালের, যখন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ইমরান খানকে একটি অত্যন্ত মূল্যবান বুলগারি গয়না সেট উপহার দিয়েছিলেন। তদন্তে জানা গিয়েছে যে, গয়নাটির প্রকৃত মূল্য পাকিস্তানি মূল্যে  ৭ কোটি ১৫ লক্ষের বেশি, কিন্তু সেটি মাত্র মাত্র ৫৮ লক্ষ টাকায় কেনা হয়েছিল বলে অভিযোগ। আদালত এই ঘটনাকে সাধারণ মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা এবং দুর্নীতিগ্রস্ত মনোভাব বলে উল্লেখ করেছে। আদিয়ালা জেলখানায় তৈরি বিশেষ আদালত কক্ষে বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ এই রায় দিয়েছেন ।

আরও পড়ুন: ‘আর কখনও হয়তো দেখতে পাবো না’, বাবাকে নিয়ে যন্ত্রণার কথা শোনালেন ইমরানের দুই পুত্র

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন। এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড এবং বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তোশাখানা-১ মামলাটি হাইকোর্ট স্থগিত করে । ২০২৪ সালের এপ্রিলে ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা-১ মামলায় সাজা স্থগিত করেছিল। তার পরেই ইমরান খানের আইনজিবীরা ইঙ্গিত দিয়েছে যে তাঁরা তোশাখানা-২ মামলায় জানানো সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করবে। প্রসঙ্গত, ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ খুঁইয়েছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতা হারানোর পরেই একের পর এক মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছে শাহবাজ শরিফের সরকার।   তোশাখানা মামলার পাশাপাশি কূটনৈতিক তারবার্তা ফাঁসের অভিযোগে ১০ বছর এবং আল-কাদির ট্রাস্টের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক দুর্নীতি মামলায় ১৪ বছর জেলের সাজা ঘোষণা করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ