ঋষি সুনককে প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর অনুরোধ বরিস জনসনের

প্রবল সমালোচনার মুখে পড়ে বৃহস্পতিবারই ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন লিজ ট্রাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: প্রবল সমালোচনার মুখে পড়ে বৃহস্পতিবারই ব্রিটিশ প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদে ইস্তফা দিয়েছিলেন লিজ ট্রাস (Liz Truss)। আর তার পরেই পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ে উঠে এসেছে একাধিক নাম। ভারতীয় বংশোদ্ভুত তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) নামও রয়েছে তালিকায়। কিন্তু এক সময়ে নিজের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী (Former UK Prime Minister) বরিস জনসন (Boris Johnson)। কেননা, ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চাইছেন তিনি। যদিও বরিসের 9Boris Johnson) সেই অনুরোধে এখনও সাড়া দেননি ঋষি (Rishi Sunak)।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘লিজ ট্রাসের (Liz Truss) উত্তরসূরি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কুর্সি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। শাসকদল কনজারভেটিভ পার্টির (Conservative Party) সদস্যদের তিনি বোঝানো শুরু করেছেন, ‘অন্য কারও হাতে দলের ভবিষ্যত সুরক্ষিত নয়। আগামী বছরের ডিসেম্বরে দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচনে ফের দলকে জেতাতে পারেন তিনি।’ তবে খামখেয়ালিপনার জন্য বিখ্যাত বরিসের উপরে ভরসা রাখতে পারছেন না কনজারভেটিভ পার্টির অধিকাংশ সাংসদ ও সদস্য।

তবে শেষ মুহুর্তে নাটকীয় কিছু ঘটতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ঋষি সুনক ও বরিস জনসনের পরিবর্তে অন্য কাউকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে টোরিরা বেছে নিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। তবে সেই মুখ কে তা এদিন রাত পর্যন্ত স্পষ্ট হয়নি।

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু