স্ত্রীকে খুন করে মাকে ভিডিও কলে জানালেন পঞ্জাবের যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায়  নিজের স্বামীর হাতে খুন হল স্ত্রী। ব্রিটিশ কলম্বিয়ার অ্যাবটসফোর্ডের একটি  বাড়ি থেকে উদ্ধার হয় ৪১ বছর বয়সী একটি মহিলার দেহ। এরপরেই পুলিশ তদন্ত শুরু করতেই গ্রেফতার করা হয় তাঁর স্বামী জগপ্রীত সিংকে। ঘটনাটি ঘটেছে ১৫ মার্চের গভীর রাতে।

কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম এক বিবৃতিতে বলেছে, ” ওই মহিলাকে ছুরি দিয়ে বারবার আঘাত করে তার স্বামী। এরপর তাঁকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় স্বামী । এই ঘটনার পরেই ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।‘ এরপরেই সেদিন রাতেই তার স্বামী  জগপ্রীত সিংকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত পাঞ্জাবের বাসিন্দা।

এই ঘটনার পর জগপ্রীত সিং লুধিয়ানায় নিজের বাড়িতে নিজের মাকে ভিডিও কল করে জানায় যে সে তার স্ত্রীকে খুন করেছে। অভিযুক্তের বোন বলবিন্দর কৌরে জানান, ছুরিকাঘাতে হত্যা করার পর জগপ্রীত লুধিয়ানায় তার মাকে ভিডিও কল করে। এরপর অভিযুক্ত বলেন, ‘আমি স্ত্রীকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি’।‘ জানা গিয়েছে, জগপ্রীত বেকার থাকায় আর্থিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হত এই দম্পতির। তবে অভিযুক্তের পরিবার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা একটি “সুখী দম্পতি” ছিল। ২০০০ সালে তাদের বিয়ে হয় এবং তাদের একটি মেয়ে ও এক ছেলে রয়েছে।তারা কানাডায় পড়াশোনা করেন। এই হত্যাকাণ্ড নিয়ে কানাডা পুলিশ তদন্ত শুরু করেছে।

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ‘তালিবানি’ ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর