পেতংতার্ন ছাড়াও কম বয়সে আর কারা দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছিলেন ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে সদ্যই দায়িত্ব নিয়েছেন পেতংতার্ন। তাঁর বয়স মাত্র ৩৭ বছর। তিনি হলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। অবশ্য তাঁর পিসি ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে শুধু পেতংতার্ন সিনাওয়াত্রা নন, বিশ্বের এমন কিছু রাষ্ট্রনেতার উদাহরণ দেখা যায়, যাঁরা খুব অল্প বয়সেই রাষ্ট্র ও সরকার পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এদেঁর মধ্যে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা নেতা, কেউ বা যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন বা করে চলেছেন।

জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক : খুব অল্প বয়সে দেশ পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি হলেন ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। ভুটানে চতুর্থ ‘ড্রাগন কিং’ নামে পরিচিত তিনি। তিনি যখন সিংহাসনে বসেন, তখন তাঁর বয়স মাত্র ২৬ বছর ছিল।

কিম জং-উন :  উত্তর কোরিয়ার বর্তমান শাসক কিম জং-উন। তাঁর বয়স ৪০ বছর। ২০১১ সাল থেকে কিম জং-উন দেশ শাসন করছেন। সেই হিসাবে, মাত্র ২৯ বছর বয়সে রাষ্ট্রপ্রধানের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কিম জং উন।

নায়িব বুকেলে :  ২০১৯ সালের এল সালভাদরের প্রেসিডেন্ট হয়েছিলেন নায়িব বুকেলে। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৮ বছর। রাষ্ট্রপ্রধান হওয়ার আগে দেশটির সান সালভাদর শহরের মেয়র ছিলেন তিনি।

ভিসোজা ওসমানি :  কসোভোর দ্বিতীয় নারী প্রেসিডেন্ট ভিসোজা ওসমানি। ২০২১ সালের এপ্রিলে মাত্র ৩৯ বছর বয়সে ক্ষমতায় বসেন তিনি। এখনো দায়িত্ব পালন করে চলেছেন তিনি।

লিও এরিক ভারাদকার : আয়ারল্যান্ডের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সরকারপ্রধান হলেন লিও এরিক ভারাদকার। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর। ২০১৭ থেকে ২০২০ সাল এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

তামিম বিন হামাদ আল থানি : কাতারের বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানি। ২০১৩ সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৩ বছর।

মোহাম্মদ বিন সালমান :  সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির প্রধানমন্ত্রীও তিনি। মাত্র ৩২ বছর বয়সে সৌদি আরবের যুবরাজ হয়োছিলেন বিন সালমান।

গ্যাব্রিয়েল আতাল : চলতি বছর জানুয়ারিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েন গ্যাব্রিয়েল আতাল। তাঁর বয়স ছিল ৩৪ বছর। তিনি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সরকারপ্রধান।

সানা মারিন :  ২০১৯ সালের ডিসেম্বরে ফিনল্যান্ডের ৪৬তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সানা মারিন। তিনি ছিলেন দেশটির চতুর্থ নারী প্রধানমন্ত্রী। এই পদে তিনি ছিলেন ২০২৩ সালের জুন পর্যন্ত। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। তাঁকে বিশ্বের সবচেয়ে কম বয়সী সরকারপ্রধান বলা হয়।

ড্যানিয়েল নোবোয়া :  দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের প্রেসিডেন্ট হন ড্যানিয়েল নোবোয়া। ২০২৩ সালে মাত্র ৩৫ বছর বয়সে নোবোয়া দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।

এছাড়াও মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেসিন্ডা আরডার্ন।

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে