চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধ পরিস্থিতিতে Helpline নাম্বার চালু , ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য উদ্যোগ

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। সাম্প্রতিক ইজরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষিতে সকলকে শান্ত থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের জারি করা নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছে যাতে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

একটি  বিবৃতিতে দূতাবাস স্পষ্ট করেছে, ইজরায়েলে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যে কোনও জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চালু হেল্পলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

হেল্পলাইন নম্বর দুটি হল: +972-547520711 এবং +972-543278392।

পাশাপাশি cons1.telaviv@mea.gov.in ই-মেল আইডিতেও যোগাযোগ করা যাবে।

এই পদক্ষেপ- এর কারণ ?

উল্লেখ্য, আমেরিকা ও ইরানের চলমান দ্বন্দ্বের আবহে ইজরায়েল-ইরান সম্পর্ক আরও তীব্র আকার নিয়েছে। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। তেহরানে একাধিক বিস্ফোরণের খবর মিলেছে, অন্যদিকে ইজরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে ও নাগরিকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। এই অস্থির পরিস্থিতিতেই ভারতীয় দূতাবাস আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

 

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ