চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘ চার বছর পর কাবুলে বন্ধ দূতাবাস চালু ভারতের, ঘুম উড়েছে ইসলামাবাদের

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের শুরুতে ভারত সফরে এসেছিলেন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির। বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কের সঙ্গে। তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফরের পরেই কাবুলে বন্ধ থাকা ভারতীয় দূতাবাস চার বছর পর খুলল ভারত।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, “আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে, সরকার তাৎক্ষণিকভাবে কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনের মর্যাদায় আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনছে। এই সিদ্ধান্ত পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে আফগানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ভারতের দৃঢ় সংকল্পকে তুলে ধরে।” সরকারি সূত্র জানিয়েছে যে, শীঘ্রই একজন চার্জ ডি’অ্যাফেয়ার্স (CDA) নিয়োগ করা হবে যিনি রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত দূতাবাস পরিচালনা করবেন। মুত্তাকি চলতি মাসের শুরুতে নয়াদিল্লির সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক জোরদার করতে ভারতে ছিলেন ছয় দিন। সেই সফরের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল। অনেকেই বলছেন ভারতের এই সিদ্ধান্তে ঘুম উড়তে পারে ভারতের।

ইরান, চিন, রাশিয়া, উপসাগরীয় দেশ এবং মধ্য এশীয় প্রজাতন্ত্রের মতো একাধিক বৃহৎ শক্তি তালিবানের সঙ্গে জড়িত থাকলেও রাশিয়া একাই তালিবানকে আফগানিস্তানের ডি জুর শাসক হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূত্রগুলি ইঙ্গিত দিয়েছে যে ভারত কাবুলে দূতাবাসের দায়িত্ব নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে একজন রাষ্ট্রদূত পাঠাতে পারে। ডুরান্ড লাইন ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষের পটভূমিতে ১০ অক্টোবর হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মুত্তাকিরের সাক্ষাৎ-এর পর টেকনিক্যাল মিশন আপগ্রেডের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রসঙ্গে উল্লেখ্য, তালিবানরা প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারকে উৎখাত করার পর আইনশৃঙ্খলা ভেঙে পড়লে ২০২১ সালের আগস্টে ভারত কাবুলে তার দূতাবাস বন্ধ করে দিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রদূতদের ফেরানো হয়েছিল ভারতে। ২০২১ সালের গোড়ার দিকে সংঘাত তীব্র হওয়ার সাথে সঙ্গে সঙ্গে মাজার-ই-শরিফ, জালালাবাদ, কান্দাহার এবং হেরাতের ভারতীয় কনস্যুলেটগুলিও বন্ধ করে দেওয়া হয়। তারপর ২০২২ সালের ২৩ জুন মিশন পরিচালনার জন্য কাবুলে একটি টেকনিক্যাল দল পাঠিয়েছিল, যার উদ্দেশ্য ছিল মানবিক সহায়তা প্রদান এবং কনস্যুলার সহায়তা প্রদান করা।

Published by:

Share Link:

More Releted News:

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ