পাক জঙ্গিদের আফগান মাটি ব্যবহার করতে দেওয়া হবে না, দিল্লিকে আশ্বাস তালিবান সরকারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি জঙ্গিদের আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতে নাশকতা চালাতে দেওয়া হবে না। দিল্লিকে এমনই আশ্বাস দিয়েছেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশ মন্ত্রী মৌলভি আমীর খান মুত্তাকি। ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বন্ধুত্ব সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তালিবান সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি।

বুধবার দুবাইতে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ২০২১ সালে কাবুলিওয়ালার দেশে রাজনৈতিক পালাবদলের পরে এই প্রথম দু’দেশের উচ্চ পদস্থ আধিকারিকরা মুখোমুখি বৈঠকে বসলেন। ওই বৈঠকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানি জঙ্গিদের ভারতে নাশকতামূলক কাজকর্ম চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। দিল্লির উদ্বেগ সঠিক বলে উল্লেখ করে তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আশ্বাস দেন, ‘আফগানিস্তানের মাটিকে ভারত বিরোধী কোনও কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। কোনও পাক জঙ্গি সংগঠনকে এক ইঞ্চি জমি ব্যবহার করতে দেওয়া হবে না।’

২০২১ সালে রাজনৈতিক পালাবদলের আগে আফগানিস্তানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প নির্মাণের সঙ্গে জড়িত ছিল ভারত সরকার। ওই প্রকল্পের কাজ গত তিন বছর ধরে বন্ধ রয়েছে। ফের যাতে ওই প্রকল্পের কাজ শুরু করা যায়, সে বিষয়ে তালিবান সরকারের সহযোগিতা চান ভারতের বিদেশ সচিব। ওই প্রকল্পগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আগের মতোই চলবে বলে জানান তালিবান বিদেশ মন্ত্রী। পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের ফের নিজেদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে তালিবান সরকার। আফগান শরণার্থীদের নিজ দেশে পুনর্বাসনের ক্ষেত্রে ভারত সরকার সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও আশ্বাস দিয়েছে দিল্লি।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা