জাতিসঙ্ঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট ভারতের

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ টানা দুই মাস ধরে চলছে হামাস এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ। এবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাশ হল একটি খসড়া প্রস্তাব, যেখানে অবিলম্বে গাজায় মানবিকতার কারণে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে।   সেই প্রস্তাবনায় যুদ্ধবিরতির দাবির সপক্ষেই ভোট দিল ভারত (India)। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়   আলজিরিয়া, বাহরিন, ইরাক, কুয়েত, ওমান, কাতার. সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি মিলিতভাবে এই প্রস্তাবনা পেশ করে। ভারত সেই প্রস্তাবনার সপক্ষে ভোট দেয়। তবে আমেরিকা সহ ১০টি দেশ এই প্রস্তাবনার বিপক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ২৩টি দেশ। খসড়া প্রস্তাবে হামাসের নাম উল্লেখ করা হয়নি, যার ফলে এই খসড়ার বিরোধিতা করে মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত প্যালেস্তানীয়  রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, ‘সাধারণ পরিষদ থেকে যে শক্তিশালী বার্তা পাঠানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে এটি একটি ঐতিহাসিক দিন।’ উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল-হামাসের যুদ্ধে মানবিক বিরতির দাবিতে পেশ করা প্রস্তাবনায় ভোটদানে বিরত ছিল ভারত। 

প্রসঙ্গত, টানা দু মাস ধরে চলছে ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে  রক্তাক্ত  সংঘাত। গাজার তরফে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন। অন্যদিকে ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?