যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচে ভারতকে কবর দেওয়া হবে, হুঙ্কার পাক রক্ষা মন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেওয়ার হুমকি দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেই হুমকিরই এবার পাল্টা প্রতিক্রিয়া জানাল পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাল্টা হুঁশিয়ারির সুরে বলেছেন, যদি ভারত আবারও যুদ্ধ করে তাহলে ভারতের যে যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসস্তূপের নিচে ভারতকে কবর দেওয়া হবে। দুই দেশের শীর্ষ সামরিক কর্তাদের বাকযুদ্ধে নতুন করে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে চর্চা শুরু আন্তর্জাতিক মহলে।

পাকিস্তানের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেছেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের হারানো বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা। পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি ভারতের সেনা কর্তারা এহেন মন্তব্য করছেন শীর্ষ মহলের চাপে। তিনি  ভারত সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া থেকে জনগণকে বিভ্রান্ত করে   উত্তেজনা তৈরির অভিযোগও এনেছেন। খাজা আসিফ বলেছেন, “পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষকরা আল্লাহর সৈনিক। এবার ভারত, ইনশাআল্লাহ, তার বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। আল্লাহু আকবর।” 

 ভারতের শীর্ষ গোয়েন্দা সূত্র জানিয়েছে যে খাজা আসিফের ধর্ম ও সহিংসতার আহ্বান জানিয়ে করা উল্টোপাল্টা মন্তব্য গভীরভাবে দায়িত্বজ্ঞানহীন এবং তার চরমপন্থী মানসিকতা প্রকাশ করে। তারা বলেছে যে ভারতের বিশ্বাসযোগ্যতা কথার  উপর নয়, কর্মের উপর নির্ভর করে। সূত্র জানিয়েছে, এই বিবৃতিগুলি পাকিস্তানের নেতৃত্বের অভ্যন্তরীণ হতাশাকে প্রতিফলিত করে, যা তার ভেঙে পড়া অর্থনীতি, অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিশ্বাসযোগ্যতা থেকে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে ওপরদিকে পাকিস্তানের সশস্ত্রবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) ভারতের নেতাদের সতর্ক করে জানিয়েছে, ঊর্ধ্বতন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের উসকানিমূলক ও উগ্রবাদী মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরির ঝুঁকি তৈরি করতে পারে । আরও বলা হয়েছে ভারতীয় শীর্ষ কর্তাদের এই মন্তব্যের ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।  
 
প্রসঙ্গত, এই বাক যুদ্ধের শুরু ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধানের মন্তব্যের পর থেকেই। বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, 'পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।' অন্যদিকে, শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে সেনাপ্রধান বলেছিলেন, "আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে বাধ্য হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।" 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫