পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে ধৃত নিখিল গুপ্তাকে আমেরিকায় প্রত্যাবর্তনে অনুমোদন আদালতের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে মামলায় খানিক স্বস্তি পেলেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা। এবার  নিখিল গুপ্তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের  অনুমোদন দিল চেক প্রজাতন্ত্রের একটি আদালত।শুক্রবার চেক বিচার মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। নিম্ন আদালতের সিদ্ধান্তের বিষয়ে কোনো সন্দেহ দেখা দিলে চেক সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য বিচারমন্ত্রীর হাতে তিন মাসের সময় রয়েছে। এর আগে নিম্ন আদালতের ডিসেম্বরের রায়ের বিরুদ্ধে গুপ্তার আপিল খারিজ করে দিয়েছিল।

প্রসঙ্গত, খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে মামলায় এবার হস্তক্ষেপ করেছে মার্কিন আদালত। অভিযুক্ত ভারতীয় নিখিল গুপ্তের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ চাইল নিউইয়র্কের আদালত। মার্কিন জেলা জজ ভিক্টর মারেরো বলেন, “আদালত সরকারের কাছে প্রমাণ চেয়েছে। আগামী তিন দিনের মধ্যে সরকারকে সেই অভিযোগের জবাব দিতে হবে।“

উল্লেখ্য, চেক প্রজাতন্ত্রের কারাগার থেকে মুক্তি পেতে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি করলেন নিখিল গুপ্তের পরিবার। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা নভেম্বর মাসে দাবি করেছে  খালিস্তানি জঙ্গি  গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায়  ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত যুক্ত। এই ঘটনার পর চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রকের নিখিল গুপ্তকে গ্রেফতার ও অস্থায়ী হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে মার্কিন প্রশাসন দাবি করছে,  নিখিল নিজে থেকে পান্নুনকে হত্যা করার ছক কষেনি। তাকে ‘খুন করতে ভাড়া’ করা হয়েছিল । ৫২ বছর বয়সী নিখিল গুপ্ত  আদতে ভারতীয়। নিক নামে পরিচিত তিনি। তবে চেক প্রজাতন্ত্রের আদালতের এই রায়দানে খানিক স্বস্তি পেলেন নিখিল গুপ্ত।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী