ওমানের মাসকাটে শিয়া মসজিদের কাছে গুলিতে ভারতীয়-সহ ৬ জন নিহত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটে শিয়া সম্প্রদায়ের এক মসজিদের কাছে বন্দুকবাজের গুলিতে এক ভারতীয়-সহ ছয়জন প্রাণ হারিয়েছেন। বাকি পাঁচ জনের মধ্যে চার জন পাকিস্তানি নাগরিক। যদিও নিহতদের পরিচয় জানা যায়নি। এলোপাথাড়ি গুলিতে আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তার মধ্যেও এক ভারতীয় রয়েছেন। আহতরা হাসপাতালে চিকি‍ৎসাধীন। যদিও কী কারণে এবং কেন ওই গুলি চালানোর ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে ওমানের রাজকীয় পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গতকাল সোমবার (১৫ জুলাই) ওমানের রাজধানী মাসকাটের আল-ওয়াদি আল-কাবির এলাকায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের একটি মসজিদের কাছেই গুলি চালানোর ঘটনা ঘটে। বন্দুকবাজরা আচমকাই পথচারিদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ভিডিও’তে দেখা যাচ্ছে, ‘ইমাম আলি মসজিদের কাছে গুলির শব্দ শুনেই দৌড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। একজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘ও খোদা’ ও ‘ও হোসেন’।

হামলার ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ওমান পুলিশ। পুরো মসজিদ চত্বর ঘিরে নেয়। সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে ওমান পুলিশের তরফে চারজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। পরে হাসপাতালে চিকি‍ৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়। ফলে গুলিবর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়।

মঙ্গলবার রাতে মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সামাজিকমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে সোমবার শিয়া মসজিদের অদূরে গুলিবর্ষণের ঘটনায় নিহতদের মধ্যে এক ভারতীয় রয়েছেন বলে জানানো হয়। ওই পোস্টে নিহত ও আহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সার্বিক সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে